ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সাগরে আটকে থাকা রাশিয়ার জ্বালানি তেল কেনার ক্ষেত্রে ভারতকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। ৩০ দিনের জন্য এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ‘বিশ্বের জ্বালানি খাতকে জিম্মি করার ক্ষেত্রে ইরানের প্রচেষ্টা’ প্রতিহত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ‘সুপরিকল্পিত স্বল্পমেয়াদি পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে বেসেন্ট আরও জানান, যেহেতু এই ছাড় কেবল সমুদ্রে আটকে থাকা তেলের চালানের ক্ষেত্রে প্রযোজ্য, তাই এর মাধ্যমে রাশিয়ার সরকার বড় ধরনের আর্থিক সুবিধা পাবে না।
এর আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর রুশ জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে তেল আমদানিকারক অনেক দেশকে রাশিয়ার বিকল্প উৎস খুঁজতে হয়।
তবে রাশিয়ার জ্বালানির অন্যতম বড় ক্রেতা হিসেবে ভারত দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল। ইউক্রেন যুদ্ধের অর্থায়ন কমাতে দিল্লি যাতে রাশিয়ার তেল কেনা বন্ধ করে, সে জন্য ভারত সরকারের ওপর ওয়াশিংটনের চাপও অব্যাহত ছিল।

অবজারভার আরও জানিয়েছে, পদত্যাগ করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। কাল সোমবারের মধ্যে তার কাছ থেকে এখন একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করছেন তার লেবার পার্টির উচ্চ পর্যায়ের নেতারা।
১৩ ঘণ্টা আগে
ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস
১ দিন আগে
ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
১ দিন আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”
১ দিন আগে