আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ডেস্ক, রাজনীতি ডটকম
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ফাইল ছবি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

গতকাল বুধবার নিউইয়র্কবাসীর উদ্দেশে মেয়রের নিজস্ব ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ কর্মসূচি নিয়ে কথা বলার সময় জোহরান মামদানি মিসরের পরাজয়ের প্রসঙ্গটি টেনে আনেন। মিসরের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘মিসরের সঙ্গে অন্যায় হয়েছে।’

এর আগে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারে মিসর। তবে ম্যাচের কয়েকটি বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত ঘিরে বিশ্ব ফুটবলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ম্যাচ শেষে মিসরের কোচ ও কয়েকজন খেলোয়াড় অভিযোগ করেন, রেফারির একাধিক সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষেই গেছে। এমনকি কেউ কেউ পুরো টুর্নামেন্টকেই ‘আগেই ঠিক করা’ বা ‘রিগড’ বলে দাবি করেন।

মিসরের হারের পর থেকেই ম্যাচ পরিচালনাকারী রেফারি ও ভিএআর কর্মকর্তাদের নিয়ে বিশ্ব জুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। এরই মধ্যে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) রেফারির সিদ্ধান্ত ও ভিএআর প্রযুক্তির ব্যবহার নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল দ্বিতীয়ার্ধে মোস্তাফা জিকোর করা একটি গোল বাতিলের ঘটনা। বল জালে জড়ানোর ২০ সেকেন্ডেরও বেশি আগে আক্রমণ গড়ার সময় একটি ফাউল হয়েছিল বলে ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। এরপর গোলটি বাতিল করা হয়, যা নিয়ে তীব্র আপত্তি তোলে মিসর শিবির।

ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিসর। তবে শেষ ১৪ মিনিটে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে তিন গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই হারেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় আফ্রিকার প্রতিনিধিরা।

বুধবার নিউইয়র্কবাসীর উদ্দেশে এক অনুষ্ঠানে নতুন বাসসেবা উন্নয়ন কর্মসূচির ঘোষণা দেন মামদানি। তিনি বলেন, ‘এই উদ্যোগ বাস্তবায়িত হলে নগরবাসী বছরে যাতায়াতে দুই দিনেরও বেশি সময় সাশ্রয় করবেন। এতে পরিবারকে আরও সময় দেওয়া কিংবা ব্যক্তিগত কাজে বাড়তি সময় ব্যয় করা সম্ভব হবে।’

মামদানি আরও বলেন, ‘এ বেঁচে যাওয়া সময়ের মানে হলো, আপনি পরিবারের সঙ্গে সকালের নাশতা খেতে পারবেন। এর মানে হলো, আপনার সন্তানের ‘লিটল লিগ’ (ছোটদের বেসবল টুর্নামেন্ট) খেলায় বল আর স্ট্রাইক নিয়ে বিতর্ক করার মতো সময় পাবেন। এর মানে হলো, সন্তানের ঘুমানোর সময়ে আপনি বাড়ি ফিরতে পারবেন।’

মেয়র জোহরান মামদানি তার বক্তব্যে আরও বলেন, ‘এর মানে হলো, আপনার বন্ধুদের সঙ্গে একমত হওয়া যে গতকাল (মঙ্গলবার) মিসর আসলেই ডাকাতির শিকার হয়েছে। সর্বোপরি, এর মানে হলো, নিউইয়র্কবাসীদের সেই মূল্যবান সময়টুকু ফিরিয়ে দেওয়া, যা তাদের কাছে মোটেও পর্যাপ্ত পরিমাণে নেই।’

পরে সাংবাদিকরা জানতে চান, প্রতিদিন অতিরিক্ত যে ছয় মিনিট সময় তিনি সাশ্রয় করবেন, তা কীভাবে ব্যবহার করবেন। জবাবে মামদানি আবারও ম্যাচটির প্রসঙ্গ টেনে বলেন, ‘আমি সম্ভবত বারবার দেখব কীভাবে মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে। শুধু ভিএআরের রিপ্লেটাই চালালেই হবে।’

সুত্র: আনাদোলু এজেন্সি

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement