ইরানের সঙ্গে ‘যুদ্ধবিরতি শেষ’, ট্রাম্প বললেন ‘ওরা নিকৃষ্ট, অসুস্থ মানুষ’

ডেস্ক, রাজনীতি ডটকম
তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পালটাপালটি হামলার পর দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি কার্যত শেষ বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন, ইরানের সঙ্গে আর কোনো আলোচনা করতে চান না। একই সঙ্গে ইরানের নেতৃত্বকে ‘অসুস্থ’ এবং দেশটির নেতাদের ‘নিকৃষ্ট’ বলেও কটাক্ষ করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অন্তর্বর্তী চুক্তি (ইন্টারিম ডিল) কার্যত শেষ হয়ে গেছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি তেহরানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’

তিনি আরও বলেন, ‘আমার দৃষ্টিতে তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়। তারা মিথ্যাবাদী। আমরা একটি চুক্তি করি, সবাই একমত হয় যে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। কিন্তু চুক্তি হওয়ার পর তারা বাইরে গিয়ে সংবাদমাধ্যমকে বলে, এ বিষয়ে কখনো কোনো আলোচনাই হয়নি। তাদের মধ্যে কিছু একটা সমস্যা আছে। তারা পাগলাটে। আমার কাছে বিষয়টি শেষ। তারা কথা বলতে পারে, কিন্তু আমার মনে হয় তারা শুধু সময় নষ্ট করছে।’

এর আগে মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ৬০টির বেশি নৌযানও রয়েছে।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, কেশম, সিরিক এবং হরমুজ প্রণালির খার্গ দ্বীপসহ কয়েকটি কৌশলগত এলাকায় একের পর এক শক্তিশালী হামলা চালানো হয়। সিরিক এলাকায় বেসামরিক নাগরিকও আহত হয়েছেন। স্থানীয় মিনাব হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। মাছ ধরার জেটি ও বাণিজ্যিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়েছে।

সেন্টকমের দাবি, ইরান হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। সেই ঘটনার জবাব হিসেবেই ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোতে এই হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, অভিযানের উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করা।

অন্যদিকে ইরান জানিয়েছে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পালটা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি জানিয়েছে, তাদের নৌ ও বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

আইআরজিসির দাবি, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটি। হামলার পর বাহরাইনে বিমান হামলার সাইরেন বাজানো হয়। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্র ইরানের হরমোজগান ও মাহশাহর উপকূলীয় অঞ্চলে সামরিক ঘাঁটি এবং বেসামরিক স্থাপনাসহ ৮৯টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

আইআরজিসি এক বিবৃতিতে এই হামলাকে গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি এবং ‘ইসলামাবাদ চুক্তি’র সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এ হামলাকে ‘আমেরিকান সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে।

আইআরজিসির দাবি, ইচ্ছাকৃতভাবেই সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের সময় এই হামলা চালানো হয়েছে, যাতে ঐতিহাসিক ও আবেগঘন ওই অনুষ্ঠানকে ম্লান করা যায়।

এদিকে উত্তেজনার কেন্দ্রে থাকা হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা দিয়েছে তেহরান। ইরান বলেছে, ওয়াশিংটনের কোনো সামরিক হস্তক্ষেপ তারা মেনে নেবে না। একই সঙ্গে আন্তর্জাতিক এই নৌপথে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচলের জন্য ইরান নির্ধারিত রুটই নিরাপদ বলে দাবি করেছে দেশটি।

নতুন করে পালটাপালটি হামলার ফলে দুই দেশের মধ্যে সম্প্রতি হওয়া ভঙ্গুর কূটনৈতিক সমঝোতা কার্যত ভেঙে পড়ার মুখে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৭ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৬ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১৯ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে