হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র: ব্লিংকেন

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন। ফাইল ছবি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন বলেছেন, জিম্মিদের মুক্তি এবং গাজায় যুদ্ধবিরতি-সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছাতে এর রয়ে যাওয়া ফাঁক পূরণে ওয়াশিংটন তার অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। ভিয়েনা সফরকালে শুক্রবার (১৫ মার্চ) তিনি এ কথা বলেছেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, হ্যাঁ, হামাস একটি পাল্টা প্রস্তাব দিয়েছে। এর বিস্তারিত দিক আমি তুলে ধরতে পারছি না। কিন্তু একটি চুক্তিতে পৌঁছাতে আমরা ইসরায়েল, কাতার ও মিসরের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি।

ফিলিস্তিনী সংগঠন হামাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, হামাস ৬ সপ্তাহের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে কিছু ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেয়ার প্রস্তাব দিয়েছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, গাজায় আটক জিম্মিদের মুক্তির লক্ষ্যে আরেক দফায় আলোচনায় অংশ নিতে তারা দোহায় প্রতিনিধিদল পাঠাবে।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, এটি একটি চুক্তি, যুদ্ধবিরতি, জিম্মিদের ফেরত পাওয়া এবং আরো মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে সম্ভাব্যতা ও আশু প্রয়োজনীয়তার বিষয়টিকেই প্রতিফলিত করে।

গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। একইদিন থেকে ইসরায়েলও গাজায় পাল্টা হামলা শুরু করে যা এখনও চলমান আছে। ইসরায়েলের এ হামলায় এ পর্যন্ত ৩১ হাজার ৪৯০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এদিকে ইসরায়েল গাজা থেকে সৈন্য প্রত্যাহারে হামাসের দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, এ ধরনের উদ্যোগের মানে হামাসের বিজয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গাজায় শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়ে ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে ইসরায়েল: জাতিসংঘ

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।

৩ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি ইরান ‘অনন্তকাল’ পারমাণবিক পরিদর্শনে সম্মত, অস্বীকার তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

১৪ ঘণ্টা আগে

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৪ ঘণ্টা আগে

গরম থেকে বাঁচতে পানিতে ডুবে ৪০ প্রাণহানি, উষ্ণতম রাতের সাক্ষীও হলো ফ্রান্স

মঙ্গলবার ফ্রান্সের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়। এ দিন এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকটে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন তরুণরা। তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক দুর্যোগ’ বলে উল্লেখ করেন।

১৫ ঘণ্টা আগে