ট্রাম্পের থেকে এগিয়ে হ্যারিস : টিভি সমীক্ষা

ডয়চে ভেলে
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস (বামে) এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে)।

রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের থেকে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস, জানাচ্ছে এনবিসি টিভির সমীক্ষা। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট। ইতিমধ্যে ট্রাম্পের সঙ্গে হ্যারিসের একদফা টিভি বিতর্ক হয়ে গেছে। জো বাইডেন সরে দাঁড়াবার পর কমলা হ্যারিস এখন বিভিন্ন রাজ্যে ভরপুর প্রচার চালাচ্ছেন। ট্রাম্পও পুরোদমে প্রচার করছেন।

এই পরিস্থিতিতে এক হাজার জন ভোটদাতার সঙ্গে কথা বলে এনবিসি টিভির সমীক্ষা জানাচ্ছে, ৪৮ শতাংশ মানুষ হ্যারিসকে প্রেসিডেন্ট হিসাবে চাইছেন। ৪০ শতাংশ চাইছেন ট্রাম্পকে। গত জুলাইতে হ্যারিসকে চাইছিলেন ৩২ শতাংশ মানুষ। এবং ট্রাম্পকে ৩৮ শতাংশ। এনবিসি জানিয়েছে, জুলাই ও সেপ্টেম্বরের পরিস্থিতির মধ্যে বিশাল পার্থক্য দেখা দিয়েছে।

এনবিসি নেটওয়ার্ক জানিয়েছে, ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর এই সমীক্ষা করা হয়েছে। তাতে ভুল হওয়ার সম্ভাবনা তিন পার্সেন্টেস পয়েন্ট।

সিবিএস-এর জনমত সমীক্ষাতেও হ্যারিস ট্রাম্পের থেকে এগিয়ে আছেন। সেখানে হ্যারিস ৫২ শতাংশ ও ট্রাম্প ৪৮ শতাংশ ভোট পাবেন বলে জানানো হয়েছে। সিবিএসের দাবি, তাদের সমীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা হলো দুই পার্সেন্টেজ পয়েন্ট। অর্থাৎ, ট্রাম্প বা হ্যারিস দুই শতাংশ ভোট কম-বেশি পেতে পারেন।

রয়টার্স-পিএসওএস যে জাতীয় সমীক্ষা করেছিল, তার সঙ্গেও এই দুই সমীক্ষার প্রবণতা মিলে যাচ্ছে। ৫৯ বছর বয়সি হ্যারিস এখন ভাইস প্রেসিডেন্ট। হ্যারিস জিতলে অ্যামেরিকার ২৪৮ বছরের ইতিহাসে তিনিই হবেন প্রথম নারী প্রেসিডেন্ট।

এনবিসি-কে কুক পলিটিক্যাল রিপোর্টের সম্পাদক ও প্রকাশক অ্যামি ওয়ালটার বলেছেন, হ্যারিস লড়াইয়ের চরিত্রটা বদল করে দিতে পেরেছেন। আগে লড়াইটা ছিল, বাইডেনের কাজের উপর ভোট। এখন তা হয়ে দাঁড়িয়েছে, ট্রাম্পের উপর গণভোট।

সিবিএস ১৮ থেকে ২০ সেপ্টেম্বর তিন হাজার ১২৯ জন ভোটদাতার সঙ্গে কথা বলেছে। তারা জানাচ্ছে, অগাস্টের সমীক্ষায় দেখা গিয়েছিল, ট্রাম্প ও হ্যারিস দুজনেই সমান জায়গায় আছেন। এবার তাদের সমীক্ষার ফল বলছে, হ্যারিস দুই পার্সেন্টেজ পয়েন্টে এগিয়ে গেছেন।

৭৮ বছর বয়সি ট্রাম্প এই নিয়ে পরপর তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন। তিনি একবার জিতেছেন, গতবার বাইডেনের কাছে হেরেছেন। তারপর তিনি হারের জন্য জালিয়াতির অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে মামলাও চলছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১১ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

১৪ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

১৫ ঘণ্টা আগে