ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলের ওপর হামলা চালালে ইরানকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। মঙ্গলবার (০১ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে এক টেলিফোন আলাপে এই সতর্কবার্তা দেন তিনি। খবর আলজাজিরার।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, হামাসের ৭ অক্টোবরের হামলা ঠেকাতে লেবানন সীমান্ত বরাবর হিজবুল্লাহর আক্রমণাত্মক অবকাঠামো ধ্বংস করতে ইসরায়েল যে অভিযান শুরু করেছে তাতে সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের।
তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে এর জন্য গুরুতর পরিণতি ভোগ করতে হবে।
লয়েড অস্টিন বলেন, আমি পুনরায় উল্লেখ করেছি, ইরান যদি সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেয়, তাহলে এর জন্য ইরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরান ও ইরান-সমর্থিত সন্ত্রাসী সংগঠনের হুমকির মুখে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা, অংশীদার ও মিত্রদের রক্ষা করার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে।

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।
১২ ঘণ্টা আগে
দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।
১৩ ঘণ্টা আগে