ডেস্ক, রাজনীতি ডটকম

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। এ সময় ট্রাম্পের রানিং মেটের (ভাইস প্রেসিডেন্ট) নামও ঘোষণা করা হয়েছে। ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সই হচ্ছেন রিপাবলিকানদের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী।
স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্যান্স এক সময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন। কিন্তু ২০২১ সালে ক্যাপিটল হিলের ঘটনার পর ট্রাম্পের ঘনিষ্ঠ হন তিনি।
সম্মেলন থেকে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। যদিও রিপাবলিকান দলের দুই হাজারেরও বেশি প্রতিনিধির সমর্থন নিয়ে এ পদে আগে থেকেই নিরঙ্কুশভাবে এগিয়ে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক এ প্রেসিডেন্ট। যে কারণে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার মনোনয়ন পাওয়া ছিল শুধুই আনুষ্ঠানিকতা ও সময়ের ব্যাপার।
এদিকে, আদর্শগতভাবে জেডি ভান্সকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের মিত্র মনে করা হয়। রিপাবলিকানরা মনে করেন, আসন্ন নির্বাচনে ট্রাম্পের পক্ষে তৃণমূলের ভোটার ও সমর্থকদের চাঙ্গা করতে পারবেন দুই বছরের কম সময় সিনেটর হিসেবে দায়িত্ব পালন করা ৩৯ বছর বয়সী ভান্স।
গত শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার একপর্যায়ে হামলাকারীর গুলিতে রক্তাক্ত হন ডোনাল্ড ট্রাম্প। আহত অবস্থাতেই দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে রবিবার মিলাওয়াকিতে পৌঁছান তিনি। আগামী ১৮ জুলাই পর্যন্ত চলবে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন। প্রতি চার বছর পরপর এ সম্মেলন করে দলটি।
১৮ জুলাই পর্যন্ত চলবে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন। প্রতি ৪ বছর পরপর এ সম্মেলন করে দলটি।

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।
১৮ ঘণ্টা আগে
দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।
১৮ ঘণ্টা আগে