যুক্তরাষ্ট্রে মসজিদের বাইরে গোলাগুলি

ডেস্ক, রাজনীতি ডটকম
ফিলাডেলফিয়ার ক্লারা মোহাম্মদ মসজিদ এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ঈদুল ফিতরের আয়োজন চলাকালে মসজিদের বাইরে দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে গোলাগুলিতে তিনজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ ১৫ বছর বয়সী এক কিশোরসহ পাঁচ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

বুধবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে ঈদ উদ্‌যাপনকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় সেখানে হাজারখানেক মানুষ উপস্থিত ছিলেন। ক্লারা মোহাম্মদ মসজিদ এলাকায় ঘটনাটি ঘটে। অনেকে এ সময় দৌড়ে পার্কের কাছের তাঁবুতে আশ্রয় নেন। কেউ কেউ গাছের আড়ালে লুকিয়ে ও শিশুদের মাটিতে শুইয়ে দিয়ে গুলি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এর মধ্যে হাসপাতালে ভর্তি ১৫ বছরের এক কিশোরও আছে। পুলিশ তার পায়ে গুলি করেছে। সন্দেহভাজনদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। ঘটনায় ব্যবহৃত পাঁচটি বন্দুক জব্দ করেছে পুলিশ।

ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার কেভিন বেথেল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা খুবই সৌভাগ্যবান যে আরও বেশি মানুষ গুলিবিদ্ধ হননি এবং কেউ মারা যাননি। এখানে জড়ো হওয়া ৯৯ শতাংশ মানুষই ভালো, যাঁরা একটি ভালো সময় কাটাতে চেয়েছিলেন।’

প্রত্যক্ষদর্শীদের একজন থমাস অ্যালেন বলেন, ‘ফিলাডেলফিয়ায় যত বছর ধরে আমি বসবাস করছি, তার মধ্যে বিশেষ করে মসজিদে কখনো এমন ঘটনা দেখিনি। যত অপরাধই ফিলাডেলফিয়ায় হোক, তা সব সময় মসজিদ থেকে বিচ্ছিন্ন ছিল।’ সূত্র : ডয়চে ভেলে

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গাজায় শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়ে ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে ইসরায়েল: জাতিসংঘ

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।

৩ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি ইরান ‘অনন্তকাল’ পারমাণবিক পরিদর্শনে সম্মত, অস্বীকার তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

১৪ ঘণ্টা আগে

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৪ ঘণ্টা আগে

গরম থেকে বাঁচতে পানিতে ডুবে ৪০ প্রাণহানি, উষ্ণতম রাতের সাক্ষীও হলো ফ্রান্স

মঙ্গলবার ফ্রান্সের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়। এ দিন এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকটে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন তরুণরা। তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক দুর্যোগ’ বলে উল্লেখ করেন।

১৫ ঘণ্টা আগে