ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার আসন্ন এশিয়া সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। শুল্ক আরোপ নিয়ে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চরম উত্তেজনা চলছে, তখনই দুই নেতার এই মুখোমুখি বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্প আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি হতে যাচ্ছে দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক।
বিবিসি জানিয়েছে, শি ও ট্রাম্পের মধ্যে বৈঠকটি কয়েক সপ্তাহ ধরেই আলোচনার মধ্যে ছিল।তবে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় অনেকে এই সাক্ষাৎ নিয়ে সন্দিহান ছিলেন।
এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন, চীন যদি তার বিরল খনিজ (রেয়ার আর্থ) রফতানির ওপর থেকে কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, তাহলে নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট শি-ট্রাম্পের মধ্যে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলের (এপেক) সাইডলাইনে দ্বিপাক্ষিক এই বৈঠকটি হবে।
অনেক বিশ্লেষকের মতে, ট্রাম্প এবং শি জিনপিংয়ের বৈঠকের মধ্য দিয়ে উভয় পক্ষের বাণিজ্য উত্তেজনা কিছুটা হলেও মিটতে পারে। যদিও এ বিষয়ে ধারণা পেতে অপেক্ষা করতে হবে ৩০ অক্টোবর পর্যন্তই।

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে
৯ ঘণ্টা আগে
ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।
১১ ঘণ্টা আগে
৭৬ বছর বয়সী নেতানিয়াহুর জন্য পরিস্থিতি রাজনৈতিকভাবেও কঠিন হয়ে উঠেছে। দুর্নীতির মামলায় বিচারাধীন এই নেতা এখন ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনও তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।
১২ ঘণ্টা আগে