ডেস্ক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক ভবিষ্যত প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। গতকাল তিনি শপথ নেয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।
একজন সাংবাদিক জানতে চান বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস, আপনার কি তার সঙ্গে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কোনো যোগাযোগ হয়েছে কিনা? এ প্রশ্নের জবাবে মিলার বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ আছে। তার শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আমাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স। আমি জানি না তিনি তার (ড. ইউনূস) সঙ্গে কোনো কথা বলেছেন কিনা শপথ অনুষ্ঠানে। তবে তিনি উপস্থিত হয়েছিলেন।
ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, কি ধরনের যোগাযোগ হয়েছে? আমি সুনির্দিষ্টভাবে জানতে চাইছি না। তবে বাংলাদেশ কোন পথে এগিয়ে যাবে সেটার বিষয়ে? এটা কি যুক্তরাষ্ট্রের স্বার্থ নিয়ে (যোগাযোগ)? জবাবে ম্যাথিউ মিলার বলেন, প্রাইভেট কূটনৈতিক আলোচনা নিয়ে আমি কথা বলতে চাই না। তবে এটা স্পষ্ট যে, আমরা পরিষ্কার করেছি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক একটি ভবিষ্যত অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দেখতে চাই।
তার কাছে আবার প্রশ্ন করা হয়- বাংলাদেশের জন্য শুভ দিন। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। নতুন এই সরকারকে কি পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রেসিডেন্ট অভিনন্দন জানাবেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি বলেছি আমাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ড. ইউনূস সহিংসতা বন্ধের যে আহ্বান জানিয়েছেন। একে আমরা স্বাগত জানাই। আমরা অন্তর্বর্তী সরকার এবং ড. ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।
১৭ ঘণ্টা আগে
দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।
১৭ ঘণ্টা আগে