প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে বুধবার এক সতর্ক বার্তায় এই পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে বৃহস্পতিবার সাধারণ মানুষের জন্য দূতাবাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
রাতে দূতাবাসের ওয়েবসাইটে ওই বার্তা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৭ জুলাই) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়েছে।
এমন পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করে দূতাবাস বলেছে, মার্কিন নাগরিকেরা যেন চলাচলের ক্ষেত্রে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় এলাকাগুলোয় সতর্কতা অবলম্বন করেন। একই সঙ্গে যেন বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলেন এবং বড় জমায়েতের আশপাশে অবস্থানকালে সতর্ক থাকেন।
সতর্ক বার্তায় বলা হয়েছে, গত কয়েক দিনে কোটা সংস্কার আন্দোলন আরও ছড়িয়ে পড়েছে। ঢাকা ও এর আশপাশের এলাকা এবং অন্যান্য শহরে সহিংস সংঘাতের ঘটনা ঘটেছে। এতে দেশজুড়ে কয়েকজন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
এই আন্দোলনের কারণে দেশের ভেতরে চলাচলের ওপর প্রভাব পড়তে পারে। এতে ঢাকায় আসা-যাওয়া কঠিন হয়ে পড়তে পারে।

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।
১৮ ঘণ্টা আগে
দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।
১৮ ঘণ্টা আগে