ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মার্কিন মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে অগ্রগতি করছে। ইসরায়েল-হামাস যুদ্ধ শেষ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ জুলাই) ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনে অংশ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে বাইডেন তাঁর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ডেমোক্র্যাট সন্দেহভাজনদের উদ্বেগ প্রত্যাখ্যান করেন। ইসরায়েলের কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ জানান।
সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘আমি মনে করি, এটাই আমাদের জন্য সুযোগ। এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে।’
ইসরায়েল ও হামাসের মধ্যে অনেক জটিলতার অবসান হয়নি বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এ ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে জানিয়ে বাইডেন বলেন, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি অবিচল। এই যুদ্ধ এখন শেষ হওয়া প্রয়োজন বলেও জানান তিনি।

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।
১৮ ঘণ্টা আগে
দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।
১৮ ঘণ্টা আগে