সোমবারের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি : বাইডেন

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে এবং হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে যুদ্ধবিরতি খুব কাছাকাছি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের শুরু থেকেই যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে কথা বলে যাচ্ছে। এই আলোচনায় মধ্যস্থতা করছে কাতার, যুক্তরাষ্ট্র ও মিসর। তবে কখনোই যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি। এই প্রথম হোয়াইট হাউস একটি নির্দিষ্ট সময়ের কথা প্রকাশ করল।

নির্বাচনী প্রচারের কাজে নিউইয়র্ক সফর করছেন জো বাইডেন। সফরকালে সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান যে, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা কোন অবস্থায় আছে এবং কবে নাগাদ এটি কার্যকর হতে পারে। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আশা করি, চলতি সপ্তাহের শেষ দিকের মধ্যেই এটি কার্যকর হবে।’ উল্লেখ্য, পশ্চিমা বিশ্বে সাধারণত সপ্তাহান্তে বলতে শনি-রোববারকে বোঝানো হয়।

এ সময় আগামী সোমবার নাগাদ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়ে যাবে আশা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমি আশা করি, আগামী সোমবারের মধ্যেই আমরা যুদ্ধবিরতি দেখতে পাব।’

বাইডেনের এই মন্তব্য এমন এক সময়ে এল, যার মাত্র কয়েক দিন পরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে মিশিগান রাজ্যে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই রাজ্যে ফিলিস্তিনপন্থী ভোটাররা বাইডেনের ইসরায়েলপন্থী অবস্থানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। ভোটাররা হুমকি দিয়েছে, তারা প্রয়োজনে বাইডেনের পরিবর্তে একজন ‘অপ্রতিশ্রুতিশীল’ প্রেসিডেন্ট নির্বাচন করবেন।

যদিও নিজ দল ডেমোক্রেটিক পার্টিতে জো বাইডেনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তারপরও বাইডেনের জন্য মিশিগান রাজ্যটি গুরুত্বপূর্ণ। চূড়ান্ত ধাপ তো বটেই, প্রাইমারিতেও প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মিশিগান।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রেকর্ড গরমে পুড়ছে ফ্রান্স: বাঁচতে নদী-খালে নেমে ৪০ জনের মৃত্যু

৪ ঘণ্টা আগে

গাজায় শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়ে ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে ইসরায়েল: জাতিসংঘ

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।

৫ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি ইরান ‘অনন্তকাল’ পারমাণবিক পরিদর্শনে সম্মত, অস্বীকার তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

১৬ ঘণ্টা আগে

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৭ ঘণ্টা আগে