ডেস্ক, রাজনীতি ডটকম

৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন মার্কিন নাগরিকেরা৷ কীভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয় তা নিয়ে কিছু প্রশ্নের উত্তর থাকছে এই লেখাতে৷
কারা প্রার্থী হতে পারে
প্রেসিডেন্ট প্রার্থী হতে সংবিধান অনুযায়ী তিনটি শর্ত পূরণ করতে হবে৷ প্রার্থীকে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে, বয়স হতে হবে অন্তত ৩৫ বছর এবং ১৪ বছর যুক্তরাষ্ট্র্রে বসবাস করতে হবে৷ তবে মার্কিন সেনাবাহিনীর সদস্যদের জন্য শেষ শর্তটির ব্যতিক্রম রয়েছে৷
প্রার্থীদের যোগ্যতা
ইলিনয় স্টেটের ডেপল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়েন স্টেগার ডয়চে ভেলেকে বলেন, ‘‘প্রাপ্তবয়স্ক প্রায় যেকোন নাগরিক প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন৷'' এমনকি অপরাধী সাব্যস্ত হওয়া ব্যক্তিরও প্রার্থী হতে বাধা নেই৷ স্টেগার জানান, মার্কিন সংবিধানে প্রকৃতপক্ষে আলাদা বিধান রয়েছে যাতে রাজনৈতিক বন্দিরা প্রার্থী হওয়া থেকে বঞ্চিত না হন৷
মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীতে রাজনৈতিক পদে থাকা ব্যক্তি দেশের বিরুদ্ধে বিদ্রোহে যুক্ত হলে বা শত্রুদের সহায়তা করলে তিনি প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না৷ কিন্তু আসন্ন নির্বাচনে এই ধারার প্রভাবের সম্ভাবনা তেমন দেখছেন না স্টেগার৷
প্রাইমারি ও ককাস কী
নির্বাচনে লড়াইয়ের ময়দান উন্মুক্ত থাকলেও প্রাইমারি ও ককাসের মাধ্যমে মূল প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীর সংখ্যা কমিয়ে আনা হয়৷ এই দুই পদ্ধতির মাধ্যমে দলগুলো তাদের প্রার্থী বাছাই করে৷ নির্বাচনি বছরের বসন্তের শুরুর দিকে রাজ্য পর্যায়ে এই প্রক্রিয়া সম্পন্ন হয়৷ স্বাধীনভাবে কেউ প্রার্থী না হলে কোনো একটি রাজনৈতিক দলের অধীনে তাকে নিজ রাজ্যে নিবন্ধন করতে হয়৷
প্রাইমারিতে গোপন ব্যালটের মাধ্যমে দলের নির্বাচন অনুষ্ঠিত হয়৷ ককাস প্রক্রিয়াটি আরো জটিল৷ রাজ্যগুলোতে রাজনৈতিক দলের সদস্যরা মিলিত হন৷ সেখানে তারা ভোটাভুটির মাধ্যমে নিজেদের প্রার্থী বাছাই করেন৷
রাজ্য ও দল ভেদে প্রাইমারি ও ককাসের ভিন্নতা থাকলেও মূল লক্ষ্য একই৷ প্রার্থীর সমর্থন নির্ধারণ ও সাধারণ নির্বাচনের জন্য একজন প্রার্থী বাছাই করা৷
জাতীয় কনভেনশনের ভূমিকা কী
রাজ্য পর্যায়ে প্রাইমারি ও ককাস শেষ হলে রাজনৈতিক দলগুলো জাতীয় কনভেনশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী ও তার রানিংমেট বা ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাই করেন৷
কনভেনশনে যুক্তরাষ্ট্রের ৫০ টি রাজ্য থেকে আগত ডেলিগেটেরা প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ে ভোট দেন৷ একজন প্রার্থীকে মনোনয়ন পেতে সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হয়৷ ডেলিগেটদের মধ্যেও দুইটি ভাগ রয়েছে৷ ডেমোক্র্যাটদের ক্ষেত্রে তাদের বলা হয় প্লেজড বা প্রতিশ্রুতিবদ্ধ এবং আনপ্লেজড বা অপ্রতিশ্রুতিবদ্ধ৷ রিপাবলিকানদের ক্ষেত্রে বাউন্ড বা বাধ্যতামূলক এবং আনবাউন্ড বা বাধ্যতামূলক নন৷ প্রতিশ্রুতিবদ্ধ/বাধ্যতামূলক ডেলিগেটরা রাজ্য পর্যায়ে প্রাইমারিতে জিতে আসাদেরই শুধু ভোট দিতে পারেন৷
অন্যদিকে অপ্রতিশ্রুতিবদ্ধ/বাধ্যতামূলক নন এমন ডেলিগেটরা নিজেদের ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে ভোট দিতে পারেন৷ ডেমোক্র্যাট কনভেনশনে অপ্রতিশ্রুতিবদ্ধ ডেলিগেটরা দ্বিতীয় রাউন্ড থেকেই শুধু ভোট দিতে পারেন৷
চলতি বছরের জুলাইতে প্রেসিডেন্ট বাইডেন নির্বাচনে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দেন৷ সেসময় ডেমোক্র্যাট ডেলিগেটরা যারা আগে বাইডেনকে ভোট দিয়েছিলেন তারা ন্যাশনাল কনভেনশনের প্রার্থীদের যে কাউকে বেছে নেয়ার সুযোগ পান৷ কেননা প্রাইমারি প্রক্রিয়ার মাধ্যমে যে প্রার্থীকে তারা বেছে নিয়েছিলেন তিনি আর নির্বাচনে লড়ছেন না৷ এক্ষেত্রে বেশিরভাগই হ্যারিসের পক্ষে ভোট দিয়েছেন, যে কারণে তিনিই ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন৷
নির্বাচনে কী ঘটে
জাতীয় কনভেনশনের পরই নির্বাচনের উত্তাপ শুরু হয়৷ নির্বাচনের দিনে দেশজুড়ে কয়েক হাজার শহরে ভোটগ্রহণ চলে৷ নিবন্ধিত যেকোনো মার্কিন নাগরিক ভোট দিতে পারেন৷
ইলেক্টোরাল কলেজ
সংখ্যাগরিষ্ঠ ভোট নয় বরং মার্কিন প্রেসিডেন্ট কে হবেন, তা নির্ধারণ করে ‘ইলেক্টোরাল কলেজ'৷ ইলেক্টোরাল কলেজ নামের ব্যবস্থায় ৫৩৮ জন ইলেক্টর নির্বাচিত হন৷ তারাই শেষমেষ নির্ধারণ করবেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন৷
ইলেক্টোরাল কলেজে ৫০টি রাজ্যের নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি থাকবে; কংগ্রেসের উভয় কক্ষ মিলিয়ে রাজ্যটির যত প্রতিনিধি, সেটাই হলো তার ইলেক্টরদের সংখ্যা৷ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এ একটি রাজ্যের প্রতিনিধি সংখ্যা নির্ভর করে রাজ্যটির জনসংখ্যার উপর; অপরদিকে সেনেটে প্রতি রাজ্যের দু'টি করে আসন থাকে৷ সব মিলিয়ে ৫০টি রাজ্যের ৪৩৫ জন রিপ্রেজেন্টেটেটিভ ও সেই সঙ্গে ১০০ জন সেনেটর, এ ছাড়া ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ার তিনজন ইলেক্টর: সাকুল্যে ৫৩৮৷ জনসংখ্যার দিক থেতে ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি ৫৪ ভোট অন্যদিকে ভার্মন্টের সর্বসাকুল্যে তিনটি ইলেক্টোরাল ভোট রয়েছে৷
নির্বাচনে জিততে হলে কোন প্রেসিডেন্ট প্রার্থীকে সংখ্যাগরিষ্ঠ বা অন্তত ২৭০ ইলেক্টোরাল ভোট পেতে হবে৷
মেইন আর নেব্রাস্কা ছাড়া বাকি রাজ্যগুলিতে ‘উইনার টেকস অল' ভিত্তিতে ইলেক্টোরাল ভোট নির্ধারিত হয়৷ অর্থাৎ, কোনো একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী যে রাজ্যে এগিয়ে থাকবেন তিনি সেই রাজ্যের সবকজন ইলেক্টরের সমর্থন পাবেন৷
সূত্র: ডয়েচে ভেলে

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।
১১ ঘণ্টা আগে
দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।
১২ ঘণ্টা আগে