নিউইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে অস্কারজয়ী সুসান সারান্ডন গ্রেপ্তার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২০
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার হয়েছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডন এবং জনপ্রিয় সিরিজ 'হ্যাকস'-এর তারকা হ্যানা আইনবাইন্ডার।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ‘জুয়িশ ভয়েস ফর পিস’ নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ থেকে শতাধিক বিক্ষোভকারীকে পুলিশ আটক করে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নেতানিয়াহুর ভাষণের ঠিক পূর্বমুহূর্তে নিউ ইয়র্কের রাস্তায় এই অসন্তোষ ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, পূর্বানুমতি ছাড়া রাস্তা অবরোধ করায় এবং স্থান ত্যাগের নির্দেশ অমান্য করায় তাঁদের হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সদস্যরাও ছিলেন। তবে বার্তা সংস্থা আল-জাজিরা জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতিবাদ চলাকালে বিক্ষোভকারীদের হাতে "ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ কর" ও "গণহত্যা বন্ধ কর" লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সোচ্চার ৭৭ বছর বয়সী সারান্ডন জানান, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তিনি হলিউডের বহু চলচ্চিত্র প্রজেক্ট থেকে বাদ পড়েছেন। অন্যদিকে, অভিনেত্রী হ্যানা আইনবাইন্ডার বলেন, যেকোনো ক্যারিয়ারের চেয়ে মানুষের জীবন ও নৈতিক দায়িত্ব রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

এদিকে, জাতিসংঘের ভেতর নেতানিয়াহু ভাষণ দিতে মঞ্চে উঠলে বহু দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা কক্ষ ত্যাগ (ওয়াকআউট) করে প্রতিবাদ জানান। বক্তব্যে নেতানিয়াহু তাঁর সরকারের সমালোচনাকারী দেশগুলোর কড়া সমালোচনা করেন। বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়ায় দেশ দুটিকে তীব্র আক্রমণ করে বক্তব্য দেন তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement