ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ৩টি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও শতাধিক লোক আহত হয়েছে। রোববার (২৬ মে) দেশটির তিনটি অঙ্গরাজ্যে এ ঘূর্ণিঝড় আঘাত হানে। ক্ষতিগ্রস্ত হয়েছে ওকলাহোমা, টেক্সাস এবং আরকানসাস।
সংবাদমাধ্যমগুলো বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। শক্তিশালী এ টর্নেডোতে একটি আবাসিক ভবন ও একটি পেট্রোল স্টেশন ধ্বংস হয়ে গেছে। এখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছিল। বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা যায়, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় দেড় লাখ মানুষ। ঝড়ের আঘাতে ভেঙে পড়েছে অনেক বাড়িঘর। উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা।
বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৫ লাখেরও বেশি বাসিন্দা। বিশেষ প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার আহবান জানানো হয়েছে। ধংসস্তূপ সরাতে ও আহতদের উদ্ধার করতে কাজ শুরু করেছে জরুরি বিভাগের সদস্যরা।
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের অবস্থান এবং আবহাওয়াজনিত কারণে সেখানে ভয়াবহ টর্নেডো হয়ে থাকে। এ কারণে প্রতি বছরই মে মাসে এসব অঞ্চলের মানুষ শক্তিশালী টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইসরায়েল গোপনে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংকে’র রিসিভার পাচার করেছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক এক প্রধানমন্ত্রী। তবে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেই পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি
১৬ ঘণ্টা আগে
ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।
২০ ঘণ্টা আগে