আইএসএসে নতুন ক্রু পাঠাল স্পেসএক্স

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মহাকাশ কেন্দ্র থেকে রোববার (৩ মার্চ) রাতে তিন মার্কিন এবং এক রুশ নভোচারীকে নিয়ে স্পেসএক্স ফ্যালকন নাইন রকেট আন্তর্জাতিক মহাকাশের (আইএসএস) উদ্দেশে যাত্রা করেছে।

কেনেডির মহাকাশ কেন্দ্র থেকে স্থানীয় সময় রাত ১০টা ৫৩ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। কয়েক মিনিটের মধ্যে এটি আটলান্টিক মহাসাগর ছাড়িয়ে যায়। এটি ঘণ্টায় ছয় হাজার মাইল গতিতে যাচ্ছিল বলে নাসার টিভি ভাষ্যকার জানিয়েছেন।

কক্ষপথে স্থিত হতে ক্যাপসুলটির ৯ মিনিট সময় লাগে। এভেন্ডার নামের ক্যাপসুলটিতে ৩ পুরুষ ও এক নারী নভোচারী রয়েছে। ইলন মাস্কের স্পেসএক্স চতুর্থবারের মতো ক্যাপসুলটি মহাকাশে পাঠিয়েছে।

এদিকে প্রবল বাতাসের কারণে গত শনিবার রকেট উৎক্ষেপণ ভেস্তে গিয়েছিল। ইউক্রেনে ২০২২ সালে রুশ হামলার পর থেকে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে এসে ঠেকলেও মহাকাশে উভয়দেশের একটি ব্যতিক্রমী অভিন্ন সহযোগিতার সম্পর্ক এখনো বিদ্যমান।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রেকর্ড গরমে পুড়ছে ফ্রান্স: বাঁচতে নদী-খালে নেমে ৪০ জনের মৃত্যু

৩ ঘণ্টা আগে

গাজায় শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়ে ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে ইসরায়েল: জাতিসংঘ

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।

৪ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি ইরান ‘অনন্তকাল’ পারমাণবিক পরিদর্শনে সম্মত, অস্বীকার তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

১৫ ঘণ্টা আগে

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৬ ঘণ্টা আগে