ডেস্ক, রাজনীতি ডটকম

তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক। ইরাক যুদ্ধের ঘোর বিরোধী। ইতিহাস অবশ্য তাঁকে মনে রাখবে আমেরিকার প্রথম নারী হাউস স্পিকার হিসাবে। তিনি ন্যান্সি পেলোসি।
বৃহস্পতিবার পার্লামেন্টে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভ থেকে তিনি অবসরের ঘোষণা দিয়েছেন। এ অবসরের ঘোষণার পর ডেমোক্রেটিক পার্টির ন্যান্সি পেলোসিকে ‘একজন শয়তান মহিলা’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ইউএসএ টুডের।
ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক প্রতিক্রিয়ায় ট্রাম্প এ মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি, তিনি ছিলেন একজন শয়তান মহিলা। তার খারাপ কাজের কারণে দেশের অনেক ক্ষতি হয়েছে এবং ভাবমূর্তি নষ্ট হয়েছে। তিনি ছিলেন অত্যন্ত খারাপ। আমি মনে করি, তিনি অবসরের ঘোষণা দিয়ে দেশের উপকার করেছেন। তিনি দেশের জন্য একটি বিশাল বোঝা ছিলেন।’
৮৫ বছর বয়সী পেলোসি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হাউস স্পিকার। ২০০৩ থেকে ২০২৩ পর্যন্ত টানা দুই দশক ডেমোক্র্যাট দলের নেতৃত্ব দিয়েছেন প্রতিনিধি পরিষদে। তার অবসরের ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ও ন্যান্সি পেলোসির রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই তিক্ত। দুইজনের মধ্যে বহুবার প্রকাশ্যে বাকযুদ্ধ ও রাজনৈতিক বিরোধ দেখা গেছে। ট্রাম্পের সঙ্গে তার বিবাদ আমেরিকার রাজনীতিতে বহুল চর্চিত। ২০১৮ সালে হোয়াইট হাউসে বৈঠক করতে গিয়েছিলেন ন্যান্সি। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের সঙ্গে প্রবল বচসায় জড়িয়ে পড়েন।
এটি টিভিতে সরাসরি সম্প্রচার হয়েছিল। বৈঠকের মাঝপথে উঠে চলে এসেছিলেন তিনি। ট্রাম্পের মুখের উপর বলে দিয়েছিলেন, ‘প্রেসিডেন্ট, আমার সঙ্গেও ব্যাপক জনসমর্থন রয়েছে। দুর্বল ভাববেন না।’ আবার ২০২০ সালে মার্কিন কংগ্রেসের স্টেট অফ দ্য ইউনিয়নে সবার সামনেই ট্রাম্পের ভাষণের প্রতিলিপি ছিঁড়ে ফেলে দিয়েছিলেন তিনি। তা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। বামঘেঁষা ডেমোক্র্যাটদের সঙ্গেও একাধিকবার বিতণ্ডায় জড়িয়েছেন তিনি।

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক
১৪ ঘণ্টা আগে
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি চলাকালীন ৬০ দিন বা তারপরও এই প্রণালিতে কাউকে কোনো টোল দিতে হবে না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দুপক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এককভাবে টোল আরোপ করবে।
১৫ ঘণ্টা আগে
বিবিসির খবরে বলা হয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা শুরু হতে যাচ্ছে। সে আলোচনায় যোগ দিতেই শনিবার গভীর রাতে ওয়াশিংটন ছাড়েন ভ্যান্স।
১ দিন আগে
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, উইশাহ হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন এবং স্নাইপার হিসেবে কাজ করতেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা।
১ দিন আগে