ট্রাম্পের হুমকি, তবু রাশিয়ার তেল কিনবে ভারত

ডেস্ক, রাজনীতি ডটকম
রাশিয়া থেকে ভারত তেল আমদানি করায় হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতীকী ছবি

রাশিয়া-ভারত সম্পর্ক, বিশেষ করে রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি তেল কেনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু এ কারণেই ভারতের রপ্তানি পণ্যের ওপর ‘জরিমানা’ হিসেবে চাপিয়েছেন বাড়তি করের বোঝা। হুমকি দিয়ে রেখেছেন, রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা না কমলে আরও কঠোর ব্যবস্থার মুখে পড়তে হবে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এসব হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকেই জ্বালানি তেল কেনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ সিদ্ধান্তকে অস্বাভাবিকও মনে করছেন না সংশ্লিষ্টরা। কেননা ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, মস্কোর সঙ্গে ভারতের যেসব বাণিজ্যচুক্তি রয়েছে তার অনেকগুলোই দীর্ঘমেয়াদী। চাইলেই খুব সহজে এসব চুক্তির অবসান ঘটানো সম্ভব না।

সম্প্রতি রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি তেলের সূত্র ধরে চলমান সম্পর্ক ও বাণিজ্যের কঠোর সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের অর্থনীতিকে ‘মৃত’ বলে কটাক্ষ করেন তিনি।

এখানেই থেমে থাকেননি ট্রাম্প। ভারতীয় পণ্যের ওপর বাড়তি যে শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন, তার পেছনে এই সম্পর্কের কারণে জরিমানা অন্তর্ভুক্ত রয়েছে বলে উল্লেখ করেছেন। এমনকি নতুন করে নয়াদিল্লিকে আরও শুল্কের হুমকি দিয়েছেন। বলেছেন, মস্কো থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারতসহ সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যে শতভাগ মার্কিন শুল্ক আরোপ করা হবে।

পরে শুক্রবার (১ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তিনি শুনেছেন যে ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না। যদিও সে সময় সেই তথ্যের নিশ্চয়তা দিতে পারেননি তিনি।

ভারতীয় দুই কর্মকর্তা অবশ্য ট্রাম্পের এমন দাবিকে প্রত্যাখ্যান করেছেন। নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে তারা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি থাকলেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত।

একজন কর্মকর্তা বলেন, মস্কোর সঙ্গে দিল্লির দীর্ঘ মেয়াদি জ্বালানি চুক্তি রয়েছে। এসব চুক্তি রাতারাতি বাতিল করা সম্ভব না। রাতারাতি তাই রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যও ভারতের পক্ষে বন্ধ করা সম্ভব না।

ভারত যে পরিমাণ তেল কিনে থাকে প্রতি বছর, তার সবচেয়ে বড় অংশ আসে রাশিয়া থেকে। শতাংশের হিসাবে এর পরিমাণ প্রায় ৩৫ শতাংশ।

ভারত সরকার বলছে, এ আমদানি বৈশ্বিক সব ধরনের নিয়ম অনুসরণ করেই করা হচ্ছে। কারণ হিসেবে দেশটি বলছে, রাশিয়ার তেল বেচাকেনার ওপর যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই। বরং জি-সেভেন ও ইইউয়ের পক্ষ থেকে রাশিয়ার তেল কেনার জন্য নির্ধারিত মূল্যসীমা রয়েছে। সেই কাঠামোর মধ্যেই ভারত তেল কিনছে রাশিয়ার কাছ থেকে।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ট্রাম্পের হুমকি ও ভারত-রাশিয়া বাণিজ্য সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। তিনি জানান, বিশ্ব বাজারের প্রতি নজর রেখেই ভারত জ্বালানি উৎসগুলো বিবেচনায় নিয়ে থাকে।

জয়সওয়াল আরও বলেন, বিভিন্ন দেশের সঙ্গে নয়া দিল্লির সম্পর্ক দাঁড়িয়ে আছে তাদের নিজেদের যোগ্যতা এবং পারস্পরিক আস্থার ওপর। তৃতীয় কোনো দেশের দৃষ্টিকোণ থেকে এসব সম্পর্ক দেখা উচিত নয়।

এদিকে ট্রাম্পের হুমকি আমলে নিচ্ছে না রাশিয়াও। ক্রেমলিনের পক্ষ থেকে বরং পালটা হুমকি দেওয়া হয়েছে, বৈশ্বিক তেলের বড় সরবরাহকারী হিসেবে তারা তেলের বাজারে অস্থিরতাও তৈরি করতে পারে।

ক্রেমলিরের হুমকি, তারা সিপিসি পাইপলাইন বন্ধ করে দিতে পারে। এটি কাস্পিয়ান অঞ্চল থেকে প্রতি বছর কয়েক মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করে, যা বিশ্ব সরবরাহের প্রায় তিন দশমিক পাঁচ শতাংশ। রাশিয়ার এই পালটা পদক্ষেপ বিশ্ব বাজারে তেলের অস্থিরতা বাড়িয়ে দিয়ে পশ্চিমা দেশগুলোকে সংকটের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

১০ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লুর ‘এইচ৫এন১’ স্ট্রেইন শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে

১১ ঘণ্টা আগে

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

১১ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

১৪ ঘণ্টা আগে