বাণিজ্যযুদ্ধ স্থগিতে সম্মত ট্রাম্প-শি, করলেন চুক্তি

ডেস্ক, রাজনীতি ডটকম
ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। ছবি: সংগৃহীত

এক বছরের জন্য পারস্পরিক বাণিজ্যযুদ্ধ স্থগিতে চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাণিজ্য নিয়ে দুই দেশের মূল বিরোধগুলো থেকে গেলেও আপাতত এ চুক্তির ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চুক্তির অংশ হিসেবে চীন তার পরিকল্পিত বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ স্থগিত করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর ঘোষিত ১০০ শতাংশ শুল্ক প্রত্যাহার করবে। এ ছাড়া চীনের পক্ষ থেকে সিন্থেথিক মাদক ফেন্টানিলের প্রবাহ কমানোর প্রতিশ্রুতির পর ট্রাম্প এ সংক্রান্ত ২০ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামানোর ঘোষণা দেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার দুই নেতা মুখোমুখি বৈঠক করেন। এটি ২০১৯ সালের পর তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ। বৈঠকের পর দুই পক্ষ ঘোষণা করে, আর কোনো নতুন বাণিজ্য শুল্ক আরোপ করা হবে না।

বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট শি এই প্রবাহ বন্ধে সর্বোচ্চ চেষ্টা করবেন। বিরল খনিজ ইস্যুটিও এখন পুরোপুরি সমাধান হয়েছে। এই চুক্তি প্রতি বছর পুনরায় আলোচনার আওতায় আসবে।

চীনও পরে জানায়, যুক্তরাষ্ট্র প্রযুক্তি-সম্পর্কিত রপ্তানি নিষেধাজ্ঞা চীনা সহযোগী প্রতিষ্ঠানগুলোতে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করবে। উভয় দেশই পারস্পরিক বন্দর ফি সাময়িকভাবে বাতিল করবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এই এক বছরের স্থগিতাদেশ বৈশ্বিক সাপ্লাই চেইনে বিরল খনিজ রপ্তানি সংক্রান্ত আশঙ্কা কিছুটা কমাবে। বর্তমানে এই গুরুত্বপূর্ণ খনিজের প্রায় একচেটিয়া সরবরাহ চীনের হাতে, যা স্মার্টফোন থেকে যুদ্ধবিমান পর্যন্ত নানা প্রযুক্তিপণ্যে ব্যবহৃত হয়।

ওয়াশিংটনে অবস্থিত হিনরিচ ফাউন্ডেশনের বাণিজ্য নীতি প্রধান ডেবোরাহ এলমস বলেন, এই চুক্তিকে আংশিক স্থবিরতা বা সীমিত মাত্রার পিছু হটা বলা যেতে পারে।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেনিস উইল্ডার মন্তব্য করেছেন, দুপক্ষই তাদের বাণিজ্য অস্ত্র সংরক্ষণ করেছে, তবে আপাতত গুলি ছোড়া বন্ধে রাজি হয়েছে।

এদিকে সাংহাইভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুটং রিসার্চের শান গুয়ো বলেন, চীন বিরল খনিজকে কৌশলগতভাবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ফেন্টানিল শুল্ক কমাতে রাজি করিয়েছে। যদিও ২০ শতাংশের বদলে ১০ শতাংশ কমানো হয়েছে, তবে এটি চীনা পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থানকে আসিয়ান দেশগুলোর তুলনায় কিছুটা মজবুত করবে।

চুক্তির পরও বেশির ভাগ শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ বহাল থাকছে। এখন যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের গড় শুল্ক প্রায় ৪৭ শতাংশ এবং চীনে মার্কিন পণ্যের গড় শুল্ক প্রায় ৩২ শতাংশ।

সিঙ্গাপুরভিত্তিক বিশ্লেষক ক্যামেরন জনসন মনে করেন, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের পক্ষে এর চেয়ে ভালো কিছু করা সম্ভব ছিল না। এটি অন্তত স্বল্পমেয়াদে সম্পর্কের আরও অবনতি রোধ করবে।

তবে জনসন সতর্ক করে বলেন, চুক্তিটি বার্ষিক পুনর্মূল্যায়নের আওতায় থাকায় দুপক্ষই প্রতি বছর নিজেদের অবস্থান ও ক্রয়ক্ষমতা নতুনভাবে পরিমাপ করতে পারবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২১ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে