ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের সেনাপ্রধান

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই বুধবার (১৮ জুন) ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুরে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তাদের মধ্যে অনেকটা গোপনীয় বৈঠক হওয়ার কথা যেখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষেধ করা হয়েছে। খবর বিবিসির।

গত ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জেনারেল মুনির। এমন এক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে এবং এই উত্তেজনা অঞ্চলটির অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভৌগোলিকভাবে ইরান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, মে মাসের শেষের দিকে মুনির ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সঙ্গে দেখা করেছিলেন। চগত ১৩ জুন ইসরায়েলি বিমান হামলায় বাঘেরি নিহত হন। অপরদিকে মুনিরকে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২১ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে