জামাল খাসোগি হত্যাকাণ্ড ইস্যুতে সৌদি যুবরাজের ‘পক্ষে’ ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
মঙ্গলবার হোয়াইট হাউজে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আতিথেয়তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড ইস্যুতে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, এ হত্যাকাণ্ড প্রসঙ্গে সালমান ‘কিছুই জানতেন না’।

বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার হোয়াইট হাউজে মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানানোর সময় ট্রাম্প এ কথা বলেন। ২০১৮ সালের পর সালমান এই প্রথম যুক্তরাষ্ট্র সফর করছেন। ওই বছরই তুরস্কের ইস্তান্বুলে সৌদি কনস্যুলেটে হত্যার শিকার হন জামাল খাসোগি।

বিশ্ব জুড়ে আলোচিত এ হত্যাকাণ্ডে ইস্যুতে ট্রাম্পের নতুন এই মন্তব্য মার্কিন গোয়েন্দা তথ্যের বিপরীত। কেননা খাসোগিকে হত্যার অভিযান সৌদি যুবরাজই অনুমোদন করেছিলেন বলে ২০২১ সালের এক নথিতে অনুমান করেছিলেন মার্কিন গোয়েন্দারা।

খাসোগির ওই হত্যাকাণ্ডের পর এটাই সৌদি যুবরাজের প্রথম যুক্তরাষ্ট্র সফর। হত্যাকাণ্ডটি দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করেছিল। যুবরাজ সালমানের এবারের সফরে ট্রাম্প সে ঘটনাটিকে পাত্তাই দিচ্ছেন না। উলটো এ নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককেই পালটা আক্রমণ করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আপনি এমন একজনের (জামাল খাসোগি) কথা বলছেন, যিনি খুবই বিতর্কিত ছিলেন। আপনি যে ভদ্রলোকের কথা বলছেন তাকে অনেকেই পছন্দ করেননি। আপনি তাকে পছন্দ করুন বা না করুন, ঘটনা ঘটেই যায়।’

খাসোগি হত্যায় সালমানের সংশ্লিষ্টতা উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ক্রাউন প্রিন্স (যুবরাজ সালমান) এ সম্পর্কে কিছুই জনতেন না। আমাদের অতিথিদের বিব্রত করার দরকার নেই আপনাদের।’

সালমান নিজেও বরাবরই এ হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য অস্বীকার করে এসেছেন। হোয়াইট হাউজে তিনিও সাংবাদিকদের বলেন, ‘বেদনাদায়ক’ এ হত্যাকাণ্ডের তদন্তের জন্য সৌদি আরব ‘যথাযথ সব কাজ করেছে’। এ ছাড়া তিনি নিজে কোনো অন্যায় কাজে কখনো জড়িত হননি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সুইজারল্যান্ড যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতাগুলোর বাস্তবায়নে সমর্থন দেওয়া এবং তা এগিয়ে নিতে কাজ চালিয়ে যাবে।

১ দিন আগে

বিদায়ের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

অবজারভার আরও জানিয়েছে, পদত্যাগ করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। কাল সোমবারের মধ্যে তার কাছ থেকে এখন একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করছেন তার লেবার পার্টির উচ্চ পর্যায়ের নেতারা।

১ দিন আগে

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস

১ দিন আগে

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১ দিন আগে