যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৫ কানাডিয়ান নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৮: ২৬
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনই শিশু। নিহতরা সবাই কানাডিয়ান নাগরিক। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি মোটরওয়ের কাছে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। বুধবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, টেনেসির ন্যাশভিলে একটি বড় মোটরওয়ের কাছে ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ পাঁচ কানাডিয়ান নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। দুর্ঘটনার আগে স্থানীয় সময় সোমবার রাত পৌনে আটটার দিকে ন্যাশভিল বিমানবন্দরে কল করে পাইলট ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিলেন।

ন্যাশভিল পুলিশ জানিয়েছে, ন্যাশভিল বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য বিমানটিকে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান, তিনি এটি করতে পারবেন না।

বিবিসি বলছে, বিধ্বস্ত হওয়ার সাথে সাথে বিমানটি অগ্নিকুণ্ডে পরিণত হয়। মূলত ন্যাশভিলে একটি কস্টকো সুপারমার্কেটের কাছে ঘাসযুক্ত এলাকায় বিমানটি আঁছড়ে পড়ে এবং এরপর এতে আগুন ধরে যায়।

মেট্রো ন্যাশভিল পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানিয়েছেন, বিস্ফোরণের ফলে ইন্টারস্টেট আই-৪০-এর কিছু অংশ বন্ধ হয়ে গেছে, কিন্তু বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে অন্য কোনও যানবাহন বা ভবনে আঘাত করেনি।

বিমানটি অন্টারিও থেকে রওনা হয়েছিল জানিয়ে কর্মকর্তারা বলেছেন, পথে এই বিমানটি পেনসিলভানিয়া এবং কেনটাকিতে দুটি স্টপেজ দিয়েছিল। নিহতদের নাম এখনও জানা যায়নি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রেকর্ড গরমে পুড়ছে ফ্রান্স: বাঁচতে নদী-খালে নেমে ৪০ জনের মৃত্যু

৩ ঘণ্টা আগে

গাজায় শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়ে ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে ইসরায়েল: জাতিসংঘ

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।

৪ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি ইরান ‘অনন্তকাল’ পারমাণবিক পরিদর্শনে সম্মত, অস্বীকার তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

১৫ ঘণ্টা আগে

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৬ ঘণ্টা আগে