ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। স্থানীয় সময় শুক্রবার দলটির সংশ্লিষ্ট প্রতিনিধিরা (ডেলিগেট) ভোট দিয়ে তাকে এই মনোনয়ন দেন বলে শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে ‘ন্যাশনাল কমিটি চেয়ার’ জেইম হ্যারিসন ভার্চ্যুয়ালি এক অনুষ্ঠানে এই ভোটাভুটির ঘোষণা দেন। প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষে গত বৃহস্পতিবার থেকে ইমেইলে ভোট শুরু করে ডেমোক্রেটিক পার্টি।
সংশ্লিষ্ট প্রতিনিধিরা আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত ভোট দিতে পারবেন। অবশ্য তার আগেই কমলা মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে গেছেন। তিনি পেয়েছেন ২৩৫০ প্রতিনিধির সমর্থন।
প্রতিক্রিয়ায় টেলিফোনে হ্যারিস বলেছেন, ‘অনানুষ্ঠানিক প্রার্থী হওয়ার জন্য আমি সম্মানিত। আমরা আমেরিকার প্রতিশ্রুতিতে বিশ্বাস করি।’ আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন তিনি।
প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে মার্কিন রাজনৈতিক দলের জন্য বড় চমক কমলা ৫৯ বছর বয়সী হ্যারিস। তিনি যদি আসন্ন নভেম্বরে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারেন তবে তিনিই হবেন আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট।
নানা সমালোচনার মধ্যেও গত ২১ জুলাইয়ের আগপর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলে আসছিলেন আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন তিনি। তবে আকস্মিকভাবে ওইদিন সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নতুন প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি নিজের সমর্থন জানান বাইডেন।

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।
১৭ ঘণ্টা আগে
দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।
১৭ ঘণ্টা আগে