ডেস্ক, রাজনীতি ডটকম

ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো আলোচনায় যুক্ত হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠক করতে যাচ্ছেন তার সঙ্গে। বৈঠকের মূল আলোচ্য বিষয় ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ।
আল জাজিরার খবরে বলা হয়েছে, রোববার (২৬ এপ্রিল) পাকিস্তান থেকেই সরাসরি রাশিয়ার পথে রওয়ানা হন আরাগচি। তার গন্তব্য সেন্ট পিটার্সবার্গ শহর।
মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাতে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, এ শহরেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও অংশ নেবেন। তাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের বর্তমান আলোচনাকে এগিয়ে নেওয়া।
এর আগে দুই দিনের ব্যবধানে দুইবার পাকিস্তান সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি। তবে তাতে ফল মেলেনি।
দুইবারের পাকিস্তান সফরে মার্কিন কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেননি আরাগচি। সামনাসামনি মার্কিন কোনো প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে অস্বীকৃতিও জানিয়েছেন। এর মধ্যে ইরানের অনাগ্রহে যুক্তরাষ্ট্রও পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা স্থগিত করেছে। ফলে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।
চলমান পরিস্থিতিতে ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বসতে না চায়, তাহলে ফোনেও যোগাযোগ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে ইরান যদি আলোচনা করতে চায়, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে।
ফক্স নিউজের ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) যদি কথা বলতে চায়, তবে তারা আমাদের কাছে আসতে পারে অথবা আমাদের ফোন করতে পারে। আপনারা জানেন, সেখানে টেলিফোন আছে। আমাদের কাছে চমৎকার ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা রয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি বিশ্বাস করেন ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে এবং যুক্তরাষ্ট্র এতে বিজয়ী হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”
১৪ ঘণ্টা আগে
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।
১৭ ঘণ্টা আগে
লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।
১৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে
১৯ ঘণ্টা আগে