ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা: ট্রাম্প-পুতিন বৈঠক আগামী সপ্তাহে

ডেস্ক, রাজনীতি ডটকম
ট্রাম্প-পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুতই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে পারেন। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী সপ্তাহেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউক্রেন যুদ্ধ থামাতে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে রয়টার্স জানিয়েছে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন যে, রাশিয়া ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগ্রহ দেখিয়েছে এবং ট্রাম্পও তাতে সম্মতি দিয়েছেন। সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প নিজেও বলেছেন, "খুব তাড়াতাড়ি এমন একটা বৈঠক হওয়ার ভালো সম্ভাবনা আছে।"

বৈঠকটি হলে এটি হবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ট্রাম্প ও পুতিনের মধ্যে সরাসরি প্রথম সাক্ষাৎ এবং ২০২১ সালের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে প্রথম বৈঠক। সর্বশেষ জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন জেনেভায় মুখোমুখি হয়েছিলেন।

এর আগে, গতকাল বুধবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। ট্রাম্প বলেন, ওই বৈঠকে ‘বড় অগ্রগতি’ হয়েছে। যদিও তিনি এটিকে ‘ব্রেকথ্রু’ বলতে রাজি হননি। ক্রেমলিনের এক কর্মকর্তাও বৈঠকটিকে ‘গঠনমূলক’ ও ‘ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন।

একই দিনে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপীয় নেতাদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেছেন, তিনি পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও আলোচনায় যুক্ত করতে চান। এমনকি একটি ত্রিপক্ষীয় বৈঠকের কথাও বলেছেন তিনি।

তবে এখন পর্যন্ত পুতিন ও জেলেনস্কির মধ্যে কোনো সাক্ষাতের সম্ভাবনা দেখা যায়নি। ২০১৯ সালের পর তাঁরা আর মুখোমুখি হননি এবং দুজনের মধ্যে পারস্পরিক তীব্র বিরোধ স্পষ্ট।

এদিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়াতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনাও করছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস জানিয়েছে, শুক্রবার থেকেই রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা দেশগুলোর ওপর সেকেন্ডারি নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। এর আওতায় চীনকেও আনা হতে পারে।

ট্রাম্প বলেছেন, ‘আমরা এটা ভারতের ওপর করেছি। আরও কয়েকটি দেশের ওপর করতে যাচ্ছি। এর একটি হতে পারে চীন।’

অপর দিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, আন্তর্জাতিক চাপের কারণে রাশিয়া এখন যুদ্ধবিরতির ব্যাপারে আগের চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, ‘রাশিয়া যেন আমাদের বা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কৌশলী প্রতারণা না করে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বিশ্লেষকেরা মনে করছেন, যুদ্ধের দীর্ঘস্থায়ী অচলাবস্থার মধ্যে ট্রাম্প–পুতিন বৈঠক হলে তা হতে পারে এক নতুন কূটনৈতিক মোড়। তবে শেষপর্যন্ত আলোচনা কতদূর গড়ায়, তা নির্ভর করছে আসন্ন বৈঠকগুলোর বাস্তব অগ্রগতির ওপর।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাজ্য

যুক্তরাজ্য সরকার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে। এ সিদ্ধান্তের ফলে তেহরানের সঙ্গে লন্ডনের কূটনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

১৫ ঘণ্টা আগে

‘ফ্রান্স দলে ফরাসি নেই’ মন্তব্যে স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ

স্পেন ও ফ্রান্স— দুই দেশেই এ মন্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ থেকে শুরু করে ফ্রান্সের একাধিক মন্ত্রী ও রাজনৈতিক নেতা রাহয়ের বক্তব্যকে বিদেশিবিদ্বেষী ও বর্ণবাদী মানসিকতার বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন।

২০ ঘণ্টা আগে

‘আইডিএফ মিথ্যা বলছে’, পশ্চিম তীরে আটকে রাখার ঘটনায় মার্কিন কংগ্রেসম্যান

যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট এই আইনপ্রণেতা বলেন, “আইডিএফ মিথ্যা বলছে। তারা সশস্ত্র বসতি স্থাপনকারীদের মার্কিন নাগরিকদের আটকে রাখতে দিয়েছে, এমনকি একজন মার্কিন সরকারি কর্মকর্তাকেও।”

২১ ঘণ্টা আগে

ফের হরমুজ ঘিরে তীব্র সংঘাত, তেহরান বলছে ‘কূটনীতি অর্থহীন’

ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে— এমন কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এতে গত মাসে হওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি ও আলোচনার ভবিষ্যৎ নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।

১ দিন আগে