আদালতে ট্রাম্প, রান্নাঘরে বাইডেন

ডেস্ক, রাজনীতি ডটকম

গতবারের মতো এবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। তার পরও এবারের প্রেসিডেন্ট নির্বাচন অনন্য হওয়ার যথষ্টে কারণ রয়েছে। মার্কিন গণতন্ত্রের ২৩৫ বছরের ইতিহাসে বাইডেন ও ট্রাম্পের মতো এমন নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি হননি আর কেউ।

২০২০ সালে বাইডেনকে নিয়ে যেসব ভুল ধারণা প্রচলিত ছিল, তা এরই মধ্যে দমাতে সক্ষম হয়েছেন ৮১ বছর বয়সী বাইডেন। তবে সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট দায়িত্ব পালনের উপযুক্ত কি না, তা নিয়ে এখনো শঙ্কা রয়ে গেছে ভোটারদের মধ্যে।

অন্যদিকে গত নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র এবং প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে অসদাচরণের অভিযোগে তদনে্তর মুখে পড়েছেন ৭৭ বছর বয়সী ট্রাম্প। তার বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন।

চার বছরের কনিষ্ঠ প্রতিদ্বন্দ্বীকে নিয়ে মাঝেমধ্যে কেৌতুক করা ছাড়া নিজের বয়স নিয়ে বাইডেনের খুব বেশি কিছু করার সুযোগ নেই। তবে নিজের আইনি সমস্যাগুলো ভিন্ন পন্থায় কাজে লাগানোর চষ্টো করেছেন ট্রাম্প। আদালতে হাজিরাকে নির্বাচনী প্রচারাভিযানের হাতিয়ার করা এবং গণমাধ্যম ও সমর্থকদের সামনে নিজেকে বিদ্রোহী হিসেবে উপস্থাপন এর মধ্যে অন্যতম।

ট্রাম্পের বক্তব্যগুলো প্রকৃতপক্ষে প্রেসিডেন্টসুলভ নয়। বিচারকদের তিরস্কার অথবা রাজনৈতিক প্রতিপক্ষকে মার্ক্সবাদী গুণ্ডা আখ্যা দেওয়া শুধু ট্রাম্পের পক্ষেই সম্ভব। আর এই ধরনের উসকানিমূলক বক্তব্য ও অভিযোগ তোলা ট্রাম্পের অনুসারীর যারপরনাই উপভোগ করেন।

এই ধরনের ঘটনা সামনে আরো উপভোগ করতে পারবেন ট্রাম্পের অনুসারীরা। কারণ আগামী ১৫ এপ্রিল চারটি ফেৌজদারি মামলার প্রথমটিতে ট্রাম্পের বিচার শুরু হবে।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টড বল্টে বলেন, ট্রাম্প ভুক্তভোগীর ভূমিকা পালন করতে পছন্দ করেন। এই কৌশলের জন্য তাকে চড়া মূল্যও দিতে হয়েছে। আইনি লড়াই ও প্রচারাভিযানের জন্য তার বিপুল অর্থ খরচ করতে হচ্ছে।

তবে বাইডেনের কৌশল পুরোপুরি ভিন্ন। বড় বড় স্টেডিয়াম, টিভি ক্যামেরার সামনে আসার মতো বিষয় থেকে দূরে থাকছেন মার্কিন প্রেসিডেন্ট। বরং রান্নাঘরের টেবিলের আড্ডায় অংশ নেবেন বাইডেন, শিক্ষাঋণ নিয়ে কথা বলবেন। জাতীয় গণমাধ্যমকে সাক্ষাত্কার না দিয়ে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পছন্দ করেন বাইডেন।

ডেমোক্রেটিক দলের উইসকনসিন অঙ্গরাজ্যের প্রধান বেন উইকলার বলেন, বাইডেনের সফল প্রেসিডেন্ট হওয়ার অন্যতম কারণ মানুষের সঙ্গে সংযোগ। এটি ট্রাম্পের বিশাল সমাবেশ থেকে আলাদা। সূত্র : এএফপি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গাজায় শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়ে ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে ইসরায়েল: জাতিসংঘ

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।

৩ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি ইরান ‘অনন্তকাল’ পারমাণবিক পরিদর্শনে সম্মত, অস্বীকার তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

১৪ ঘণ্টা আগে

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৪ ঘণ্টা আগে

গরম থেকে বাঁচতে পানিতে ডুবে ৪০ প্রাণহানি, উষ্ণতম রাতের সাক্ষীও হলো ফ্রান্স

মঙ্গলবার ফ্রান্সের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়। এ দিন এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকটে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন তরুণরা। তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক দুর্যোগ’ বলে উল্লেখ করেন।

১৫ ঘণ্টা আগে