মাস্কের আমেরিকা পার্টি নিয়ে ট্রাম্পের মন্তব্য— আমার মনে হয় হাস্যকর

ডেস্ক, রাজনীতি ডটকম
এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ককে আলাদা করাই ছিল কঠিন। হয়তো ভবিষ্যতে ভোটের মাঠেও প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে দুজনকে। ছবি: এএফপি

নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। তাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ঘনিষ্ঠ মিত্র থেকে প্রতিদ্বন্দ্বী হওয়ার পথে। মাস্কের এই দল গঠনের খবর ট্রাম্পের কাছে মনে হয়েছে ‘হাস্যকর’।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (৬ জুলাই) নিউ জার্সির গলফ ক্লাবে সাংবাদিকদের তিনি এমন প্রতিক্রিয়ার কথা জানান।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই হাস্যকর। যুক্তরাষ্ট্রে দুই দলের যে রাজনৈতিক কাঠামো, তা বহু বছর ধরেই আছে। তৃতীয় কোনো দল এখানে আনার চেষ্টা শুধু বিভ্রান্তি তৈরি করবে। তিনি (মাস্ক) চাইলে মজা করতে পারেন। তবে আমার মনে হয় এটি হাস্যকর।’

ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনের ঘোষণা নিয়ে এরপর সামাজিক মাধ্যমেও মন্তব্য করেছেন ট্রাম্প। নিজের মালিকানীধান ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন, ‘আমি ইলন মাস্ককে ট্রেন দুর্ঘটনার মতো অবস্থায় দেখে খুবই হতাশ। গত পাঁচ সপ্তাহ ধরে তিনি পথভ্রষ্ট হয়ে আছেন।’

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক এক সময় ট্রাম্পের ঘনিষ্ঠ ছিলেন। ট্রাম্পের এবারের নির্বাচনি তহবিলের বড় একটি অংশ দিয়েছিলেন মাস্ক। পরে ট্রাম্প প্রশাসনের ব্যয় হ্রাস অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন নতুন এক দপ্তরের প্রধান হিসেবে। তবে ট্রাম্পের কর ও ব্যয় বিল নিয়ে তাদের মধ্যে তিক্ততা দেখা দেয়।

এমন পরিস্থিতিতে শনিবার (৫ জুলাই) ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ঘোষণা দিয়েছেন, তিনি একটি দল গঠন করতে যাচ্ছেন। দলটির নাম দিয়েছেন ‘আমেরিকা পার্টি’।

এর আগে ট্রাম্পের সাথে মাস্কের প্রকাশ্য বিরোধের সময় তিনি প্রথমে একটি দল গঠনের সম্ভাবনার কথা তুলেছিলেন। এরপর তিনি ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেন।

ট্রাম্পের সাথে বিরোধের মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কি না— এমন একটি জরিপও চালান মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় ১২ লাখ ভোট পড়ে, যার দুই-তৃতীয়াংশই নতুন দল চেয়েছে বলে জানান তিনি।

এক্সে ট্রাম্প প্রশাসনের সাবেক ঘনিষ্ঠ সহযোগী মাস্ক বলেন, ‘আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো।’

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement