ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলকে আরও দুই হাজার কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এর অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর চাপ সত্ত্বেও ইসরায়েলকে অব্যাহত অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে দেশটি। এতে প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের।
১০ মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তখন ফের যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অস্ত্র সহায়তার ঘোষণা এল।
গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত ৩৯ হাজার ৯২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯২ হাজার ২৪০ জন।
ফিলিস্তিনের জাতিসংঘের দূত রিয়াদ মনসুর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) জরুরি বৈঠকে বলেছেন, গাজায় বেসামরিক নাগরিকদের গণহত্যা ও মানবিক বিপর্যয়ের বিষয়ে ইসরায়েল আপনাদের নিন্দাকে পাত্তা দেয় না।
জাতিসংঘের মানবিক সংস্থা ইউএনএসসিকে জানিয়েছে, গাজা শহরের একটি স্কুলে সাম্প্রতিক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ ধরনের হামলা প্রায়ই দেখা যাচ্ছে।
এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আরও বেশ কিছু এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার আদেশ দিয়েছে ইসরায়েল। কারণ সেখানে হামলা চালানো হবে।

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।
১৭ ঘণ্টা আগে
দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।
১৭ ঘণ্টা আগে