ইরানের পালটা হামলা: যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুই দফা হামলা এবং নতুন করে নৌ অবরোধের জবাবে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। তেহরান এই সংঘাতকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ‘অস্তিত্ব রক্ষার যুদ্ধ’ বলে অভিহিত করেছে।

কয়েক দিন আগে যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ার পর শুরু হওয়া এই উত্তেজনায় মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান তাদের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি রপ্তানি বন্ধের হুমকি পুনর্ব্যক্ত করায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮৪.৯৫ ডলারে পৌঁছেছে, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) ইরানের গ্রেটার তুনব দ্বীপ, প্রধান বন্দর বান্দার আব্বাসসহ বিভিন্ন শহরের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে দুই দফায় হামলা চালানো হয়েছে। এছাড়া হরমুজ প্রণালি খুলে দেওয়ার অভিযানের অংশ হিসেবে খারগ দ্বীপের দিকে যাওয়া একটি খালি তেলবাহী জাহাজকে ক্ষেপণাস্ত্র দিয়ে অচল করে দিয়েছে মার্কিন বাহিনী।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটির একটি মার্কিন রাডার স্থাপনাও তাদের লক্ষ্যবস্তু ছিল।

ইরানি গণমাধ্যমের তথ্যমতে, রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহভাজের একটি হাসপাতালের কাছে মার্কিন হামলার পর সেখানকার শিশুদের ক্যানসার কেন্দ্র থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। হামলার পর ইরানের শীর্ষ নেতা মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, "আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্তিত্ব রক্ষার যুদ্ধে আছি।" একই সঙ্গে হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখার হুঁশিয়ারি দেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কারচুপির বিতর্কের মধ্যেই দ্বিতীয় মেয়াদে জাম্বিয়ার প্রেসিডেন্ট হিচিলেমা

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট পদে এটি ছিল হিচিলেমার সপ্তম প্রচেষ্টা। ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে বাড়তি সুবিধা থাকায় তাঁর এই জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। অন্যদিকে, মুন্ডুবিলের জন্য এটি ছিল প্রেসিডেন্ট পদে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা।

৭ ঘণ্টা আগে

হরমুজে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি: ইরানের সঙ্গে সমঝোতায় নারাজ ট্রাম্প

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের ‘গুরুতর’ নিয়ম লঙ্ঘনের কারণে দুই দেশের আলোচনা চালানোর নির্ধারিত ৬০ দিনের সময়সীমা এখন ‘পুরোপুরি অর্থহীন’ হয়ে পড়েছে। এই সমঝোতার আওতায় তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন বিরোধপূর্ণ বিষয় সমাধানের আলোচনা করার কথা ছিল।

৭ ঘণ্টা আগে

৩ লাখ রোহিঙ্গার পরিচয় শনাক্ত, রাখাইনে নিরাপত্তা ফিরলে প্রত্যাবাসন: মিয়ানমার

রোববার (১৬ আগস্ট) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত বাংলাদেশ থেকে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের নামের তালিকা মিয়ানমারের কাছে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে বাংলাদেশে অবস্থানরত রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে নিশ্চিত করা হয়েছে।

১ দিন আগে

মার্কিন সেনা আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কার দেবে ইরান

মার্কিন সেনাদের আটক বা হত্যা করে ইরানের কাছে হস্তান্তর করতে পারলে প্রায় ৩০ হাজার ডলার (৫ বিলিয়ন ইরানি তোমান) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, কোনো নারী এ ধরনের কাজ করলে তাকে দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে।

১ দিন আগে