ইরানে আজই হতে পারে তরুণ বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১২: ২৬

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড আজ বুধবার (১৪ জানুয়ারি) কার্যকর হতে পারে।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগো জানিয়েছে, গত বৃহস্পতিবার কারাজ শহর থেকে গ্রেপ্তারের মাত্র এক সপ্তাহের মাথায় দ্রুত বিচার প্রক্রিয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই তড়িঘড়ি বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এরফানকে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি।

এদিকে গত দুই সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে নিহতের সংখ্যা ১২ থেকে ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা ইরানকে এক চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে।

এরফানকে গত বৃহস্পতিবার তেহরানের উত্তর–পশ্চিমের শহর কারাজ থেকে গ্রেপ্তার করা হয়। ওই সময়ে শহরে বিক্ষোভ তুঙ্গে থাকায় ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছিল। এক সপ্তাহের কম সময়ের মধ্যে তাঁর বিচার সম্পন্ন হয়ে দোষী সাব্যস্ত করা এবং মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরফানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, ইরানি কর্তৃপক্ষ আবারও ‘ভিন্নমত দমন করার উদ্দেশ্যে দ্রুত বিচার ও নির্বিচার মৃত্যুদণ্ড কার্যকর’ করতে পারে।

সংস্থাটি জানিয়েছে, ১১ জানুয়ারি ইরানি কর্মকর্তারা এরফানের পরিবারকে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়টি জানিয়েছিলেন। বিক্ষোভ ও ইন্টারনেট বন্ধ থাকায় বৃহস্পতিবার থেকে এরফান তার প্রিয়জনদের সঙ্গে যোগাযোগও করতে পারেননি।

পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, চীনের পর ইরানে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস গ্রুপ জানায়, গত বছরে অন্তত ১ হাজার ৫০০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

২০২২ সালের পর ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ সবচেয়ে বড় আকার ধারণ করেছে। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদ থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

ইরানি সরকার এই বিক্ষোভে ‘অস্থিরতা উসকে দেওয়ার’ জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে। চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ২ হাজার ৫০০ জন নিহত হয়েছেন বলে দেশটির এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউরোপে দাবদাহ: বাড়ছে মৃত্যু, ভাঙছে তাপমাত্রার রেকর্ড

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের সরকারি পর্যবেক্ষণ ব্যবস্থা ‘মোমো মনিটরিং সিস্টেম’-এর তথ্য অনুযায়ী, দাবদাহজনিত কারণে দেশটিতে অন্তত ৩২৭ জনের মৃত্যু হয়েছে। বার্সেলোনার একটি বনাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে প্রায় ১৬ হাজার মানুষকে ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।

১৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহ ছাড়াই কাঠামোগত চুক্তিতে ইসরায়েল-লেবানন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েকদিনের আলোচনার পর ওয়াশিংটনে একটি কাঠামোগত (ফ্রেমওয়ার্ক) চুক্তিতে সই করেছে ইসরায়েল ও লেবানন। তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই চুক্তির কোনো পক্ষ নয়। ফলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ বন্ধ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছ

১৮ ঘণ্টা আগে

দ্রুত বাড়ছে জনপ্রিয়তা, নেতানিয়াহুর সামনে চ্যালেঞ্জ সাবেক সেনাপ্রধান আইজেনকট

গাজা যুদ্ধে নিজের এক ছেলেকে হারানো এবং শত্রুপক্ষের বিরুদ্ধে ‘অসম মাত্রার শক্তি’ প্রয়োগের ‘দাহিয়াহ নীতি’র প্রবক্তা হিসেবে পরিচিত এই সাবেক সেনাপ্রধান সাম্প্রতিক জনমত জরিপে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছেন। নির্বাচনে তাকে নেতানিয়াহুর জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী বিবেচনা করা হচ্ছে।

২১ ঘণ্টা আগে

বিপর্যস্ত ভেনেজুয়েলায় ফের ভূমিকম্পের আঘাত, এবার মাত্রা ৪.৯

গত বুধবার ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় আবারও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।

২১ ঘণ্টা আগে