ইথিওপিয়ায় গির্জার মঞ্চ ভেঙে নিহত ৩৬, আহত শতাধিক

ডেস্ক, রাজনীতি ডটকম

আফ্রিকার দেশ ইথিওপিয়ার আমহারা অঞ্চলে একটি গির্জায় অস্থায়ীভাবে নির্মিত মঞ্চ ভেঙে পড়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে আমহারা অঞ্চলের আরেরতি শহরের মেনজার শেনকোরা আরেরতি মারিয়াম চার্চে এ দুর্ঘটনা ঘটে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভার্জিন মেরি উৎসব উপলক্ষে হাজারো ভক্ত চার্চে সমবেত হয়েছিলেন। এ সময় কাঠ ও বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী মঞ্চ হঠাৎ ধসে পড়লে বহু মানুষ চাপা পড়েন।

চার্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়। তবে স্থানীয় গণমাধ্যম বলছে, আহতের সংখ্যা ২০০ পর্যন্ত হতে পারে। এখনো কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহতদের রাজধানী আদ্দিস আবাবার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল আফ্রিকান দেশ ইথিওপিয়া দীর্ঘদিন ধরেই আর্থিক সংকট ও জননিরাপত্তা সমস্যা মোকাবিলা করছে। দেশটিতে নির্মাণসংক্রান্ত দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। সূত্রঃ আল জাজিরা

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বামপন্থি প্রার্থীকে হারিয়ে পেরুর মসনদে ফুজিমোরি

দীর্ঘ এক সপ্তাহ ধরে ভোট গণনা ও প্রতিটি ব্যালট পুনঃপরীক্ষার পর অবশেষে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বামপন্থি প্রার্থী রবার্তো স্যানচেজকে সামান্য ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন দক্ষিণপন্থি নেত্রী কেইকো ফুজিমোরি।

১১ ঘণ্টা আগে

লেবানন ছাড়ার শর্ত জানালেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত নথিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী লেবানন সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করবে এবং সংশ্লিষ্ট অবকাঠামো ভেঙে ফেলে দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করবে। এর ফলে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ উন্মুক্ত হবে।

১৪ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ১৭০০ ছাড়াল

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন। বার্তাসংস্থা এএফপির জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে।

১৪ ঘণ্টা আগে

ইসরায়েলের সঙ্গে নতুন চুক্তিতে কি থেমে যাবে যুদ্ধাপরাধের বিচার?

ইসরায়েলের সঙ্গে লেবাননের সদ্য সই হওয়া ১৪ দফার কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) দেশটিতে চলমান সংঘাত প্রশমনের আশা তৈরি করলেও, এর একটি ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা।

১ দিন আগে