ইসরায়েলে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরান হামলা চালিয়েছে, ইসরায়েলের এমন অভিযোগ অস্বীকার করেছে তেহরান। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি।

এটি মিথ্যা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আগেই বলেছিলেন, ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে তেহরানও পাল্টা আক্রমণ থেকে বিরত থাকবে। খবর আল জাজিরার।

মঙ্গলবার (২৪ জুন) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি ও সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, যুদ্ধবিরতির পর ইরান কোনো ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি বলে তেহরান কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরান ফের হামলা চালিয়েছে। এর জবাবে তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে তেহরানের ওপর ‘তীব্র হামলা’ চালানোর নির্দেশ দেন।

ইসরায়েলের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের দিক থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যেগুলো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সফলভাবে প্রতিহত করে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তেহরান থেকে মাশহাদ— ৭ দিন চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

খামেনি হত্যার ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের

হুংকার ছেড়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় সংকল্পের সাথে ইরানি জাতির মূল শত্রু—আমেরিকা এবং অপরাধী জায়নবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে আমাদের শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ আমরা নেবই। এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের

১৪ ঘণ্টা আগে

তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষকে

দক্ষিণ ফ্রান্সের অদ বিভাগে ছড়িয়ে পড়া একটি বড় দাবানলে এখন পর্যন্ত প্রায় ৯০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

১৫ ঘণ্টা আগে

জাপানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। আর এর উৎপত্তিস্থল ছিল হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে সাগরের তলদেশে।

১৬ ঘণ্টা আগে