ডেস্ক, রাজনীতি ডটকম

মেক্সিকোর ইজতাপালাপা'য় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গ্যাস ট্যাংকার বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জন। তাদের মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কারণ হিসেবে চালকের অদক্ষতা ও অতিরিক্ত গতিকে দায়ী করা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ট্যাংকার ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে ভয়াবহ বিস্ফোরণে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
শুক্রবার এক বিবৃতিতে মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মেক্সিকো সিটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা ইজতাপালাপা'র একটি ব্যস্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সীমানা দেয়ালে ধাক্কা খায় গ্যাসবাহী ট্যাংকারটি। ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি মজুত ছিল। সংঘর্ষের পরপরই বিকট বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের তীব্রতায় আশপাশে থাকা অন্তত ৩০টি যানবাহনেও আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মারা যান অন্তত ১০ জন। বাকি ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ৩৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ হিসেবে চালকের অদক্ষতা ও অতিরিক্ত গতিকে দায়ী করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

দীর্ঘ এক সপ্তাহ ধরে ভোট গণনা ও প্রতিটি ব্যালট পুনঃপরীক্ষার পর অবশেষে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বামপন্থি প্রার্থী রবার্তো স্যানচেজকে সামান্য ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন দক্ষিণপন্থি নেত্রী কেইকো ফুজিমোরি।
১৭ ঘণ্টা আগে
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত নথিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী লেবানন সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করবে এবং সংশ্লিষ্ট অবকাঠামো ভেঙে ফেলে দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করবে। এর ফলে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ উন্মুক্ত হবে।
২০ ঘণ্টা আগে
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন। বার্তাসংস্থা এএফপির জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে।
২০ ঘণ্টা আগে
ইসরায়েলের সঙ্গে লেবাননের সদ্য সই হওয়া ১৪ দফার কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) দেশটিতে চলমান সংঘাত প্রশমনের আশা তৈরি করলেও, এর একটি ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা।
১ দিন আগে