ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া যুদ্ধের মেঘ এবার আরও ঘনীভূত হলো। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো প্রকার কূটনৈতিক সমঝোতার পথ প্রত্যাখ্যান করে এবার সরাসরি দীর্ঘমেয়াদি সংঘাতের ঘোষণা দিল ইরান।
দেশটির সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি সোমবার এক বিশেষ সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, তেহরান এখন ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত লড়াইয়ের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে খারাজি অভিযোগ করেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই আলোচনার পথ চিরতরে বন্ধ হয়ে গেছে।
ইরানের মতে, এই সংঘাতের অবসান কেবল তখনই সম্ভব, যখন বিশ্বব্যাপী ভয়াবহ জ্বালানি সংকট ও অর্থনৈতিক মন্দা আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপে বাধ্য করবে। বিশ্ব রাজনীতির এই টানাপড়েন এখন পুরো পৃথিবীকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
কামাল খারাজি জানান, যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার ফলে জ্বালানি সংকট ও মূল্যস্ফীতি প্রকট আকার ধারণ করছে। তিনি মনে করেন, অর্থনৈতিক চাপ যখন অসহনীয় পর্যায়ে পৌঁছাবে, তখনই বিশ্ব সম্প্রদায় এবং উপসাগরীয় দেশগুলো মার্কিন আগ্রাসন বন্ধে বাধ্য হয়ে হস্তক্ষেপ করবে।

ভারতীয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, পিস টিভিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে তদন্ত শুরুর পর ২০১৬ সালে তিনি মালয়েশিয়ায় চলে যান। পরে দেশটিতে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
বাব আল-মান্দেব বন্ধ করে দিলে যুক্তরাষ্ট্র এমন এক পরিস্থিতিতে পড়তে পারে, যেখানে জ্বালানির দাম বাড়ার পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের বিঘ্ন ঘটবে। কিন্তু হুতিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোও ঝুঁকিপূর্ণ। কারণ সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও অতীতে হুতিদের দমন করা যায়নি। একই সময়ে ইরানের সঙ্গে
১৭ ঘণ্টা আগে
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাত বছর পর ভারত সফরে এসেছেন। ব্রিকসকে তিনি গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের একটি ‘প্রধান জোট’ হিসেবে উল্লেখ করেন। উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে স্বনির্ভরতার একটি মডেল হিসেবেও তিনি ব্রিকসকে তুলে ধরেন। তার মতে, উদ্ভাবননির্ভর উন্নয়ন এগিয়ে নিতে জোটটির ভূমিকা রাখা উচিত।
১৮ ঘণ্টা আগে
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হওয়া ব্রিকস সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
১৯ ঘণ্টা আগে