বিহারের মন্দিরে পদদলন, প্রাণ গেল ৭ জনের

ডেস্ক, রাজনীতি ডটকম
ভারতের বিহারের অশোকধাম মন্দিরে (বাঁয়ে) সোমবার ভোরে পদপিষ্ট হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

ভারতের বিহারের লক্ষ্মীসরাই জেলায় অশোকধাম মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার (১৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। এ দিন শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ভোরে শিবের মাথায় পানি ঢালতে মন্দিরে গিয়েছিলেন পুণ্যার্থীরা।

অশোকধাম মন্দিরটি শ্রী ইন্দ্রদামনেশ্বর মহাদেব মন্দির নামেও পরিচিত। মন্দিরটিতে একটি বিশাল শিবলিঙ্গ রয়েছে। বিশেষ করে শ্রাবণ মাসে মন্দিরটিতে বিপুলসংখ্যক ভক্তের ঢল নামে।

এনডিটিভি ও আনন্দনাবারসহ ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, সকালে পূজা দিতে বিপুলসংখ্যক পুণ্যার্থী সমবেত হলে মন্দির প্রাঙ্গণে বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় বিদ্যুতের তার ছিড়ে গেছে— এমন খবর ছড়িয়ে পড়লে বিশৃঙ্খলা চরমে পৌঁছায়। ধাক্কাধাক্কির মধ্যে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আহতদের লক্ষ্মীসরাই হাসপাতালে নেওয়া হয়েছে।

খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বাড় সদস্য মোতায়েন করা হয়েছে। শুরু করা হয়েছে উদ্ধার তৎপরতাও।

লক্ষ্মীসরাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার বলেন, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে দুটি ট্রেন এলে পুণ্যার্থীদের ঢল নামে। চাপ সামলাতে না পেরে মন্দিরের বাইরের ব্যারিকেড ধসে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শৈলেন্দ্র কুমারসহ প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোর থেকেই ভিড় ছিল মন্দিরে। পরপর দুটি ট্রেন এসে পড়ায় সে ভিড় ধারণক্ষমতা ছাড়িয়ে যায়। ১০ থেকে ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তারা।

এ ‘মর্মান্তিক’ ঘটনায় শোক জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। আহত ব্যক্তিদের যথাযথ ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement