বিদ্যুতের লাইন ছিঁড়ে স্পেনের বনাঞ্চলে আগুন: পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, বাড়ছে প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ জুলাই ২০২৬, ১৮: ৩০
ছবি: সংগৃহীত

দক্ষিণ ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনের বিভিন্ন অঞ্চল। স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশের লস গায়ার্দোস এলাকায় দাবানলের তাণ্ডবে এ পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকস্মিকভাবে বিদ্যুতের লাইন ছিঁড়ে বনাঞ্চলে আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। উদ্ধারকর্মীরা বনাঞ্চলের রাস্তা থেকে চলন্ত গাড়ির ভেতর আটকে থাকা বেশ কয়েকজনের দগ্ধ মরদেহ উদ্ধার করেছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন। এই বিধ্বংসী আগুনের হাত থেকে বাঁচার জন্য বনাঞ্চল ও এর আশপাশের এলাকা থেকে ইতিমধ্যে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের দমকল কর্মকর্তা কার্লোস কাবালেরো জানান, দাবানলের তীব্রতা ও ভয়াবহতা অস্বাভাবিক বেশি হওয়ায় তাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া।

পরিস্থিতি মোকাবিলায় স্পেনের সামরিক জরুরি ইউনিটও দমকল বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে। উল্লেখ্য, গত মে মাসেই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিয়েছিলেন যে, গ্রীষ্মকালীন দাবানল মোকাবিলায় এবার দেশের ইতিহাসের সবচেয়ে বড় জরুরি ব্যবস্থা মোতায়েন করা হবে। চলতি বছরের জুনে স্পেনে ১৯৫০ সালের পর সর্বোচ্চ দাবানল ও গরমের রেকর্ড তৈরি হয়। আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে দেশের কিছু এলাকায় ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছানোর পূর্বাভাস দিয়ে রেখেছে, যা দাবানলকে আরও উসকে দিতে পারে। ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, গত বছর স্পেনে রেকর্ড ৩ লাখ ৯৩ হাজার হেক্টরের বেশি এলাকা দাবানলে পুড়ে ধ্বংস হয়ে যায়, যা গত দুই দশকের গড়ের তুলনায় প্রায় ছয় গুণ বেশি।

কেবল স্পেনই নয়, তীব্র দাবানলের ঝুঁকিতে পুড়ছে প্রতিবেশী দেশ ফ্রান্সও। দেশটিতে বর্তমানে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। তীব্র গরম ও অনাবৃষ্টির কারণে ফ্রান্সের বিখ্যাত লেয়ের নদীর পানি পুরোপুরি শুকিয়ে গেছে, যা বনাঞ্চলের আগুন লাগার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। জলবায়ু বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সামনের দিনগুলোতে ইউরোপজুড়ে এই দাবানলের ভয়াবহতা আরও বৃদ্ধি পেতে পারে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement