ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা: একই পরিবারের নিহত ৩

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে একই পরিবারের তিন সদস্য নিহত এবং দুই শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ নিশ্চিত করেছে।

হোরমোজগান প্রদেশের উপ-গভর্নর আহমাদ নাফিসির বরাত দিয়ে আইআরএনএ জানায়, কেশমের 'চাহ তাঙ্গু' এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িটিতে উদ্ধার অভিযান ও ধ্বংসস্তূপ অপসারণের কাজ শেষ হয়েছে। নাফিসি জানান, নিহতরা হলেন ওই পরিবারের বাবা, মা ও তাদের এক সন্তান। আহত অপর দুই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে তারা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ‘ভারী মাত্রার’ বিমান হামলা চালিয়েছে।

তবে এই হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আন্দোলন দমনে গুলি চালাতে বলেছিলেন অমিত শাহ— রাহুলের অভিযোগে লোকসভায় হট্টগোল

রাহুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এসে বসার সাহস নেই। আমি তাকে ৩০টি গাড়ির কনভয়ে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখেছি। তিনি আজ সংসদে নেই কেন? স্বরাষ্ট্রমন্ত্রীই ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।’

১৩ ঘণ্টা আগে

ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইন, সর্বোচ্চ সাজা বেড়ে ১০ বছর

রাজ্যসভায় পাস ও রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হলে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়মে জড়িতদের সর্বোচ্চ শাস্তি বেড়ে হবে ১০ বছরের কারাদণ্ড, পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধানও থাকবে।

১৩ ঘণ্টা আগে

ইরানকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে ইরান। এর অংশ হিসেবে কয়েক সপ্তাহের মধ্যেই চীনে তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার প্রথম চালান পেতে যাচ্ছে দেশটি।

১ দিন আগে

৫৮২ টনের ফিউশন চুম্বকে সফল চীন, ‘কৃত্রিম সূর্য’ প্রকল্পে বড় অগ্রগতি

১ দিন আগে