গাজায় যুদ্ধবিরতি কার্যকর

ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দীর্ঘ ১৫ মাস ধরে চলা হামাস-ইসরায়েল যুদ্ধের বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি অবশেষে কার্যকর হচ্ছে হয়েছে। হামাস ইসরায়েলের হাতে জিম্মিদের তালিকা তুলে দেওয়ায় স্থানীয় সময় সকাল ১১টা ১৫মিনিটে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রবিবার (১৯ জানুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই তথ্য জানায়।

এদিকে আজ স্থানীয় সময় সকাল আড়ে ৮টায় এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে ফিলিস্তিনের সংগঠন হামাস ইসরায়েলি জিম্মিদের তালিকা প্রকাশ না করায় তা আর কার্যকর করেনি ইসরায়েলি বাহিনী।

এর আগে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৫ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও যুদ্ধবন্দি মুক্তিবিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ইসরায়েলি ৩৩ জন জিম্মিকে মুক্তি দিবে হামাস। ইসরায়েল এই জিম্মিদের তালিকা চেয়েছিল। কিন্তু হামাস প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রকাশ করেতে পারেনি। যার ফলে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

এদিকে যুদ্ধবিরতির প্রথম প্রহরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র: বিবিসি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১১ ঘণ্টা আগে

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১৩ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১৩ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

২০ ঘণ্টা আগে