ডেস্ক, রাজনীতি ডটকম

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর খবরে যখন মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা তখন হামাসের ঊর্ধ্বতনরা বলছেন, ‘আন্দোলন এখানেই শেষ নয়। হামাস বিশ্বাস করে- এর ভাগ্য হয় বিজয়, না হয় শাহাদাত।’
শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম বিবিসি।
হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য বাসেম নাইম এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েল বিশ্বাস করে যে আমাদের নেতাদের হত্যা করা মানে আমাদের আন্দোলন এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রাম সমাপ্ত হয়ে যাবে। তবে আমাদের নেতাদের হত্যার মাধ্যমে গোষ্ঠীটিকে নির্মূল করা যাবে না।
এর আগের হামাস নেতাদের হত্যার কথা উল্লেখ করে নাইম আরও বলেন, ‘ইসরাইল এই প্রথম এমন কিছু বলেছে না। তবে নিহতরা ভবিষ্যত প্রজন্মের জন্য আইকন হয়ে উঠেছে। হামাস একটি মুক্তিকামী আন্দোলন, যাকে নির্মূল করা যায় না। যে দলটি বিশ্বাস করে- তাদের ভাগ্যে হয় বিজয়, না হয় শাহাদাত।’
নেতাদের হারানো বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, ‘প্রিয় মানুষদের, বিশেষ করে অসাধারণ নেতাদের হারানো খুবই বেদনাদায়ক। কিন্তু আমরা নিশ্চিত যে শেষ পর্যন্ত আমরা বিজয়ী হব; এটি সেই সমস্ত লোকদের জন্য যারা তাদের স্বাধীনতার জন্য লড়াই করে জীবন দিয়েছে।
তবে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি বাসেম নাইম।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করে ইসরায়েল। সিনওয়ারের মৃত্যুর ঠিক আগে মুহূর্তের ড্রোন ফুটেজও প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কয়েকমাসের মধ্যেই সিনওয়ারকে হত্যার দাবি করছে ইসরায়েল বাহিনী। গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে হানিয়া নিহত হওয়ার পর ৬ আগস্ট ৬১ বছর বয়সী ইয়াহিয়া সিনওয়ারকে নতুন নেতা হিসেবে বেছে নেওয়ার কথা জানিয়েছিল হামাস।

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে কোমে খামেনির বিদায় ও জানাজার অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকযাত্রায় ইরানের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও অংশ নেয়।
২০ ঘণ্টা আগে
দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র
২১ ঘণ্টা আগে
কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
১ দিন আগে
ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
১ দিন আগে