বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ইরানপন্থি গোষ্ঠীর ঘাঁটিতে পালটা হামলায় নিহত ৪

ডেস্ক, রাজনীতি ডটকম
মঙ্গলবার বাগদাদে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। ইরাকের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হামলা শুরুর পর থেকে এটি ছিল সবচেয়ে তীব্র আক্রমণ। তবে এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে বাগদাদেই ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর এক ঘাঁটিতেও পালটা হামলা হয়েছে, যেখানে নিহত হয়েছেন অন্তত চারজন।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই এলাকায় সরকারি ভবন ও বিদেশি দূতাবাসগুলো অবস্থিত।

একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, তিনটি ড্রোন ও চারটি রকেট দিয়ে দূতাবাসে হামলা করা হয়। এর মধ্যে অন্তত একটি ড্রোন ভেতরে গিয়ে আঘাত হেনেছে।

একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, তিনি অন্তত তিনটি ড্রোনকে মার্কিন দূতাবাসের দিকে উড়তে দেখেছেন। এর মধ্যে দুটি ভূপাতিত করা হয়েছে, একটি দূতাবাস চত্বরে আঘাত হানে।

এই হামলার প্রায় ছয় ঘণ্টা আগে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করে দূতাবাস। সতর্কবার্তায় বলা হয়, ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো বাগদাদের আন্তর্জাতিক এলাকায় একাধিকবার হামলা চালিয়েছে। আরও হামলা হতে পারে।

এর আগে সোমবার একই গ্রিন জোনে একটি বিলাসবহুল হোটেলে ড্রোন হামলা চালানো হয়। এতে ওই হোটেলটিতে আগুন লেগে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ওই হোটেলে ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরবসহ বিভিন্ন বিদেশি কূটনৈতিক মিশনের কর্মকর্তারা অবস্থান করেন।

এদিকে মার্কিন ঘাঁটিতে হামলার কিছুক্ষণ পরই বাগদাদের জাদরিয়া জেলায় ইরানপন্থি পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) সদর দপ্তরে বিমান হামলা চালানো হয়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। ভবনটিতে ইরানি উপদেষ্টারা অবস্থান করছিলেন।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা শুরুর পরপরই মার্কিন ঘাঁটি থাকায় মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো ইরাকেও হামলা করে ইরান। তখন থেকেই সেখানে হামলা-পালটা হামলা চলছে। এর প্রভাব গিয়ে পড়েছে তেল খাতেও। হরমুজ প্রণালি বন্ধ থাকায় দেশটি তেল রপ্তানি করতে পারছে না।

ইরাকের তেলমন্ত্রী হায়ান আব্দুল-গনি জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে সংকট থেকে উত্তরণে কিরকুক থেকে তুরস্ক পর্যন্ত তেল পাইপলাইনটি এক সপ্তাহের মধ্যে পুনরায় সচল করা হবে। এতে হরমুজ প্রণালির কারণে স্থগিত হওয়া তেল রপ্তানি আবার শুরু করা সম্ভব হবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে গেল সুপ্রিম কোর্টে

ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, অঙ্গরাজ্যগুলোকে ডাকযোগে ভোট দেওয়া ভোটারদের নির্দিষ্ট তথ্য ইউএসপিএসকে দিতে হতো। একই সঙ্গে ব্যালট পাঠানোর ক্ষেত্রে নতুন ধরনের খাম, মার্কিং ও বারকোড ব্যবহারের শর্ত রাখা হয়েছিল। নির্ধারিত নিয়মের সঙ্গে কোনো ব্যালটের তথ্য বা খাম সামঞ্জস্যপূর্ণ না হলে ডাক বিভাগ সেটি গ্র

৫ ঘণ্টা আগে

মক্কায় আকাশপথে হামলার শঙ্কায় জরুরি সতর্কতা, কয়েক মিনিট পরই বিপদমুক্ত ঘোষণা

সতর্কতা জারির পর বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি অপ্রয়োজনে এক জায়গায় জড়ো না হতে এবং সতর্কতার ঘটনা বা পরিস্থিতির ভিডিও ধারণ না করার পরামর্শ দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিপদ কেটে যাওয়ার কথা জানানো হলেও সতর্কবার্তায় দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে

৮ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতি ও রেকর্ড ব্যয়, ট্রাম্প প্রশাসনে চতুর্মুখী চাপ

টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—স

১৫ ঘণ্টা আগে

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে
Advertisement