দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এমরাজ হোসেন সুমন (২৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে দক্ষিণ আফ্রিকার বেস্ট এরিয়ার ফালগুজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন ফেনীর দাগনভূঞা পৌরসভার জগতপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।

নিহতের চাচাতো ভাই শেখ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সুমনের বন্ধুর বরাত দিয়ে শেখ ফরিদ জানান, সকালে নিজ দোকানে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীদের সঙ্গে সুমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানের সামনেই তাকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেখ ফরিদ আরও জানান, সংসারে সচ্ছলতার আশায় ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জামান সুমন। সেখানে স্টেশনারি ও মুদি দোকানে কাজ করতেন তিনি। আরাফ হোসেন নামের তার পাঁচ মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় ফেনীর একজন নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement