ইন্দোনেশিয়ায় ফেরিডুবির ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার

ডেস্ক, রাজনীতি ডটকম
বুধবার গভীর রাতে ইন্দোনেশিয়ায় ফেরিডুবির ঘটনা ঘটে। ছবি: এপি

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার বালির নিকটবর্তী কেতাপাং উপকূলে একটি ফেরি ডুবে গেছে। এতে এখন পর্যন্ত অন্তত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে। এখনো নিখোঁজ রয়েছেন ৪১ জন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

এএফপি ও আল জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার (২ জুলাই) গভীর রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর কেএমপি টুনু প্রাতামা জায়া নামের ফেরিটি ডুবে যায়।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ফেরিটিতে মোট ৬৫ জন ছিলেন। এর মধ্যে ৫৩ জন যাত্রী এবং ১২ জন নাবিক। এ ছাড়া ১৪টি ট্রাকসহ ২২টি যানবাহন ছিল।

ফেরিডুবির পর রাতেই উদ্ধার অভিযান শুরু হয়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা নাগাদ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা ২০ জনের অনেকেই ঘণ্টার পর ঘণ্টা সাগরের উত্তাল পানিতে ভেসে থাকতে থাকতে অচেতন হয়ে পড়েছিলেন।

দুটি টাগ বোট ও দুটি নৌকাসহ মোট ৯টি নৌকা নিখোঁজদের অনুসন্ধানে কাজ করছে। তবে প্রায় দুই মিটার (৬.৫ ফুট) উঁচু ঢেউয়ের সঙ্গে রীতিমতো লড়াই করতে হচ্ছে উদ্ধার কর্মীদের।

১৭ হাজারেরও বেশি দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় পরিবহনের জন্য প্রায়ই ফেরি ব্যবহার করা হয়। ফেরি দুর্ঘটনাও নিয়মিতই ঘটে থাকে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তেহরান থেকে মাশহাদ— ৭ দিন চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

খামেনি হত্যার ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের

হুংকার ছেড়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় সংকল্পের সাথে ইরানি জাতির মূল শত্রু—আমেরিকা এবং অপরাধী জায়নবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে আমাদের শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ আমরা নেবই। এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের

১১ ঘণ্টা আগে

তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষকে

দক্ষিণ ফ্রান্সের অদ বিভাগে ছড়িয়ে পড়া একটি বড় দাবানলে এখন পর্যন্ত প্রায় ৯০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

১২ ঘণ্টা আগে

জাপানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। আর এর উৎপত্তিস্থল ছিল হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে সাগরের তলদেশে।

১৩ ঘণ্টা আগে