ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কর্মকর্তাদের সম্পর্কে তথ্য দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের 'রিওয়ার্ডস ফর জাস্টিস' কর্মসূচির আওতায় এই বিশাল অংকের অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। মূলত আইআরজিসির বৈশ্বিক অভিযান পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতেই ওয়াশিংটনের এই পদক্ষেপ।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের 'রিওয়ার্ডস ফর জাস্টিস' কর্মসূচির আওতায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মোজতবা খামেনির পাশাপাশি তার নিহত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির সাবেক উপপ্রধান আলি আসগর হেজাজি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে।
তালিকায় আরও রয়েছেন সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা ইয়াহইয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং গোয়েন্দামন্ত্রী এসমাইল খাতিব।
এছাড়া চারটি গুরুত্বপূর্ণ পদধারীর কথাও উল্লেখ করা হয়েছে,সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের সচিব, সর্বোচ্চ নেতার সামরিক দপ্তরের প্রধান, আইআরজিসির প্রধান কমান্ডার এবং সর্বোচ্চ নেতার উপদেষ্টা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ব্যক্তি আইআরজিসির বিভিন্ন শাখা পরিচালনা ও বৈশ্বিক পর্যায়ে অভিযান পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত শীর্ষ নেতৃত্বের অংশ।
'রিওয়ার্ডস ফর জাস্টিস' কর্মসূচি জানিয়েছে, এসব ব্যক্তি বা আইআরজিসির শীর্ষ কমান্ডারদের নেটওয়ার্ক সম্পর্কে তথ্য থাকলে নিরাপদ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তা জানানো যাবে। যোগ্য তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হতে পারে।

শনিবার (১৪ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সদস্যরা জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত নিজস্ব ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরের পর তাইওয়ানের জন্য উন্নত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রসহ নতুন একটি অস্ত্র প্যাকেজ অনুমোদিত হতে পারে— এমন খবর প্রকাশের প্রতিক্রিয়ায় জিয়াকুন এই মন্তব্য করেন।
৪ ঘণ্টা আগে
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পাঁচটি রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) বিমান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
৪ ঘণ্টা আগে
বিবৃতিতে টম ফ্লেচার বলেন, হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন এখন ‘নগণ্য’ পর্যায়ে নেমে এসেছে। এর সরাসরি প্রভাব পড়ছে বিশ্বের কোটি কোটি দরিদ্র ও অসহায় মানুষের ওপর, যারা নিয়মিত মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
৫ ঘণ্টা আগে