তেল আবিব ও আবুধাবির দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ মার্চ ২০২৬, ১২: ৩৭
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের জেরে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক মিশনগুলো বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। গত সপ্তাহে তেল আবিব ও আবুধাবির দূতাবাস এবং দুবাইয়ের কনস্যুলেট কার্যালয় বন্ধের এই সিদ্ধান্ত বুধবার নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

অস্ট্রেলিয়ার সিনেটে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, ইরানি হামলার ফলে উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের জানমালের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ক্যানবেরা।

পেনি ওং বলেন, সরকারের প্রধান অগ্রাধিকার হলো- দেশে ও বিদেশে অস্ট্রেলীয়দের নিরাপদ রাখা। তিনি আরও বলেন, ‘ইরানের’ বিপজ্জনক ও অস্থিতিশীল হামলা অস্ট্রেলীয়সহ সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে শুরু হওয়া আঞ্চলিক সংঘাত ও হাজার হাজার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়ার প্রেক্ষাপটে রিপোর্ট লেখা পর্যন্ত ২৩টি বাণিজ্যিক ফ্লাইটে তিন হাজার দুই শতাধিক অস্ট্রেলীয় দেশে ফিরেছেন।

প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেওয়ার সময় জ্বালানি কেনা নিয়ে আতঙ্ক ছড়ানোর জন্য ন্যাশনালস পার্টির সিনেটরদের সমালোচনা করেন পেনি ওং।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনে রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা

১৬ ঘণ্টা আগে

যুদ্ধে টিকতে না পেরে মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে মরিয়া ইরান: ট্রাম্প

ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।

২০ ঘণ্টা আগে

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।

২০ ঘণ্টা আগে

ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ অন্তত ৮৭ জন

কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিতে থাকা মোট আরোহীর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। কোড়ন এলাকাটি স্বচ্ছ নীল পানি ও প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা ক

১ দিন আগে
Advertisement