শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন, ১২ জনের করুণ মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
বুধবার গভীর রাতে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ছবি: এপি

শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি অনিবন্ধিত বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৃদ্ধাশ্রমটি রাজধানী কলম্বো থেকে ৫৫ কিলোমিটার দূরে আঙ্গুরুওয়াতোতা শহরে অবস্থিত।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, বুধবার গভীর রাতের এই অগ্নিকাণ্ডে পর বৃদ্ধাশ্রমে অবস্থানরত ৫১ জন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বৃদ্ধদের পাশাপাশি ওই আশ্রমটিতে মানসিক প্রতিবন্ধী ব্যক্তিরাও থাকতেন বলে জানিয়েছেন দেশটির পুলিশের মুখপাত্র ফ্রেডরিক উটলার।

আগুনে পুড়ে যাওয়া বৃদ্ধাশ্রম পরিদর্শন করছেন এক পুলিশ কর্মকর্তা। ছবি: এপি
আগুনে পুড়ে যাওয়া বৃদ্ধাশ্রম পরিদর্শন করছেন এক পুলিশ কর্মকর্তা। ছবি: এপি

এদিকে অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে ওই বৃদ্ধাশ্রমের পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে হাজির করা হলে তদন্তের স্বার্থে এক সপ্তাহের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

বার্তা সংস্থা এপির ভিডিও চিত্রে দেখা গেছে, আগুনে পুরো ভবনটি পুড়ে ছাই হয়ে গেছে। ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ভস্মীভূত। ভবনের কাছাকাছি ছড়িয়ে-ছিটিয়ে ছিল দগ্ধ মরদেহ।

বৃদ্ধাশ্রমের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছেন শ্রীলঙ্কান সেনাসদস্যরা। ছবি: এপি
বৃদ্ধাশ্রমের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছেন শ্রীলঙ্কান সেনাসদস্যরা। ছবি: এপি

স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘হিরু’র প্রচারিত ফুটেজে দেখা যায়— ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা একযোগে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। উদ্ধার হওয়া বাসিন্দাদের নিরাপদে অন্য স্থানে সরিয়ে নেওয়ার জন্য পুলিশ ও সেনা সদস্যরা বাসে উঠতে সাহায্য করছেন।

শ্রীলঙ্কার ন্যাশনাল সেক্রেটারিয়েট ফর এলডার্সের পরিচালক চথুরা মিহুদুম জানান, এই প্রতিষ্ঠানটি বৃদ্ধাশ্রম হিসেবে নিবন্ধিত ছিল না। আইন ও সরকারি নীতিমালা মেনে চলার জন্য এর আগে প্রতিষ্ঠানটিকে সতর্কও করা হয়েছিল।

তিনি আরও জানান, ভবনটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ গাদাগাদি করে থাকতেন। যেখানে মাত্র ১৫ জনের থাকার মতো জায়গা ছিল, সেখানে ৭১ জন মানুষ বসবাস করছিলেন।

চথুরা মিহুদুম বিস্তারিত আর কোনো তথ্য না দিয়ে বলেন, সরকারি কর্মকর্তারা এর আগেও একাধিকবার ওই প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছিলেন এবং আইন মেনে চলার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন।

রাজনীতি/আইআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement