যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি নিরঙ্কুশ জয় পেয়েছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিরোধী দল লেবার পার্টি ৩৬২ আসনে জয়ী হয়েছে। আর কনজারভেটিভ পার্টি ৮৩টি আসনে জয় পেয়েছে। আর লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি জয় পেয়েছে ৫১টি আসনে।
যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র টিউলিপ সিদ্দিক টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার ধারে-কাছেও পৌঁছাতে পারেননি। প্রায় পনের হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করেন তিনি।
আফ্রিকার দেশ মৌরিতানিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৮৯ জনের মৃত্যু হয়েছে। নৌকাটি মৌরিতানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর এনদিয়াগো থেকে চার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়।
ভারতীয় নেতৃত্বাধীন গবেষক দলের নতুন গবেষণায় আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই, পুনে, সিমলা এবং বারাণসী শহরে ক্যান্সার-সৃষ্টিকারী মাইক্রো পার্টিকেলগুলোর স্তরগুলো দেখেছে যা পিএম ২দশমিক ৫শতাংশ দূষণকারী হিসাবে পরিচিত।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই)যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে অংশ নিচ্ছেন ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। প্রধান কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার পাশাপাশি কেউ আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নিচ্ছেন। যুক্তরাজ্যে এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৯৮টি ছোট-বড় রাজনৈতিক দ
বয়সের কারণে দুর্বলতা নিয়ে বিতর্কের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর থেকে আলোচনা চলছিল শেষ পর্যন্ত ভোটের মাঠে বাইডেনের থাকা না থাকা নিয়ে।
যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন আজ বৃহস্পতিবার (৪ জুলাই)। নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টি।তবে নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রয়েছে দীর্ঘ ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা সুনাকের দল কনজারভেটিভ পার্টি।
জার্মানির অস্ত্র রপ্তানির পরিমান গতবছরও সর্বকালের সব রেকর্ড অতিক্রম করেছিল। সেবছর ১২.২ বিলিয়ন ইউরোর অস্ত্র বিক্রি করে দেশটি। মূলত ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে অস্ত্র বিক্রির এই পরিমাণ বেড়ে যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরু পর থেকে ৯৬ হাজার ৪১৭টি পাঁচড়া ও উকুনের সংক্রমণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ৯ হাজার ২৭৪টি জলবসন্ত, ৬০ হাজার ১৩০টি বিভিন্ন র্যাশ এবং ১০ হাজার ৩৮টি ঘায়ের সংক্রমণের তথ্য পাওয়া গেছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও ১২ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এ ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের ৯ জন রয়েছেন। খবর বার্তা সংস্থা এপির।
হারিকেন বেরিল আঘাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ইউনিয়ন দ্বীপের সব বাড়িঘর ভেঙে তছনছ হয়ে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২ জুলাই) সকালে ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিবেগে বাতাসসহ চার ক্যাটাগরি হারিকেন হিসেবে বেরিল দ্বীপটিতে আঘাত হানে। খবর বিবিসির।
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় ৪০ জন নিহত হয়েছেন। গত সোমবার মোপ্তি অঞ্চলের ডিজিগুই বোম্বো গ্রামে এই হামলার ঘটনা ঘটে। বুধবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
তুরস্কে অবস্থিত সিরীয় শরণার্থীদের ওপর তুর্কি জনতার ব্যাপক হামলার জেরে এ ঘটনা ঘটে। সোমবার সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
অনুষ্ঠানের মুল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় সঙ্গীত শিল্পী শেফালি ও বিলেতের জেমস খ্যাত রাজ হাসানের পরিবেশনা মাতোয়ারা করে দেয় সকলকে। ঐতিহ্যবাহী রঙবেরঙের পোশাকে অংশ নেয়া জুয়াকের সদস্যরা নেচে গেয়ে আনন্দে মেতে উঠেন।
মঙ্গলবার (২ জুলাই) বিকেলে যোগীর রাজ্য উত্তর প্রদেশের হাথরাস জেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে। এডিজি আগ্রার জোন অফিসের পিআরও ১০৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
রোজমেরি ডিকার্লো বলেন, ‘তালেবান কর্তৃপক্ষ এভাবে আফগান সুশীল সমাজের সঙ্গে আলোচনায় বসবে না। তবে তারা খুব স্পষ্ট শুনেছে, জনজীবনের সব ক্ষেত্রে নারী ও সুশীল সমাজকে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা রয়েছে।’
ইসরায়েলি সেনাবাহিনীর এক শীর্ষ জেনারেলের বরাত দিয়ে চ্যানেল-১৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘আগামী দিনগুলোতে ইসরায়েল রাফাহ অভিযানের সমাপ্তি ঘোষণা করবে। এ ছাড়া বর্তমানে যে কৌশলে যুদ্ধ পরিচালিত হচ্ছে, তার সমাপ্তি ঘোষণা করা হবে বলেও আশা করা হচ্ছে।’