স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,বর্তমানে প্রধান চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। সোমবার (১৯ আগস্ট) সচিবালয় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।
জাপানের কাছে বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। আজ সোমবার জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সাক্ষাতের সময় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দেশটির কাছে বাজেট সহায়তা চান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতের পুনর্বাসনের জন্য যা যা করার সমাজকল্যাণ মন্ত্রণালয় নৈতিকতার জায়গা থেকে তা করবে। আহতদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
আওয়ামী সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। রোববার (১৮ আগস্ট) উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অন্য বিচারপতিরা হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি এস এম এমদাদুল হক।
সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, শিক্ষার্থীরা চায় অর্থবহ ও আমূল সংস্কার, যার মাধ্যমে দেশে প্রকৃত ও সমৃদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এতে আমাকে সফল হতেই হবে। আর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, পরিস্থিতি জটিল না হলে দাম বাড়ানো হবে না। আমরা চাই দাম সহনীয় রাখতে। আমরা চেষ্টা করবো জনপ্রত্যাশা পূরণ করতে। বিশেষ বিধান আইনে আর নতুন কোন প্রকল্প নেওয়া হবে না। যে সব প্রকল্প চুক্তির প্রক্রিয়ায় রয়েছে, সেগুলো বন্ধ থাকবে।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেল আগামী সাত দিনের মধ্যে চালু করার কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজল কবির খান।
ছাত্র-জনতার আন্দোলনে হতাহত সাংবাদিকদের পরিবারের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমাকে ‘স্যার’ বলার দরকার নেই। আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি। জনগণের দাবি দাওয়া নিয়ে তাদের পক্ষে এসেছি। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীর কোনো দেশের শিক্ষার্থীদের এতো ত্যাগ স্বীকার করতে হয়নি। দুনিয়ার কোথাও নাগিরকদের এতোটা মানবাধিকার বঞ্চিত হয়নি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জ
বাংলাদেশের পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৮ আগস্ট) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফিকালে তিনি
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় জানিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, আমরা নতুন শিক্ষাক্রম পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাব। তবে শিক্ষার্থীদের অস্বস্তিতে ফেলবো না।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইনগুলো সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। বিশেষ পরিস্থিতিতে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র-কাউন্সিলরদের এবং জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান-সদস্যদের অপসারণ করে প্রশাসক বসাতে পারবে সরকার– সংশোধনে এমন বিধান যুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ড. শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগের সচিব, ড. নাসিমুল গণিকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব ও এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল রোববার (১৮ আগস্ট) বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবেন। সেখানে তিনি সমসাময়িক বিষয় তুলে ধরবেন।
অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্রে উত্তরণ নিশ্চিত করতে এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার (১৭ আগস্ট) তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আমন্ত্রণ জানান।