বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। তিনি বলেন, বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থায় এলে তবেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু অর্থনৈতিক পথরেখা নয়, রাজনৈতিক পথরেখাও তৈরি করতে হবে। বিএনপি শুধু ‘নতুন বাংলাদেশ’ নয়, বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। যেখানে গণতন্ত্র ও অর্থনীতি সমৃদ্ধ হবে। শনিবার রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডা. তাসনিম জারা বলেন, খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল। তবে তিনি সজ্ঞান ও সজাগ আছেন। ডাক্তার ও নার্সদের নির্দেশনা ফলো করতে পারছেন। তার চিকিৎসা চলছে। সবার কাছে তার জন্য দোয়ার আবেদন থাকবে।
সংকটাপন্ন অবস্থায় থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও মঙ্গল কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দেশের রাজনীতিতে খালেদা জিয়ার সাহস, আপসহীন অবস্থান ও সহনশীলতার ভূঁয়সী প্রশংসাও করেন তিনি।
সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা। এ ছাড়া দলটির পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করলে সমস্যার সমাধান হয় না। আপনারা যদি কেউ বিরোধী দল বলেন বা সরকারি দল বলেন, সেটা কোনোদিন হয় না। গত ১৫ বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে গণমাধ্যমের এই জায়গাটিকে একদম ধ্বংস করে দিয়েছে। আমি আপনাদের (সাংবাদিক নেতারা) অনুরোধ করব, সেই
তবে মায়ের এমন সংকটাপন্ন অবস্থাতেও ‘রাজনৈতিক বাস্তবতা’র কারণে তিনি এককভাবে দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না বলেও জানিয়েছেন তারেক রহমান। আশাবাদ জানিয়েছেন, সে বাস্তবতা শিগগিরই ‘প্রত্যাশিত পর্যায়ে’ পৌঁছাবে এবং তিনি দেশে ফিরবেন।
ইশরাক হোসেন বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের মাধ্যমে রাষ্ট্রকে ইচ্ছাকৃতভাবে বিভক্ত করে রাখা হয়েছিল। মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ ধোঁয়া তুলে জাতিকে বিভক্ত করে শোষণ চালানো হয়েছে। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণ এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই সংগ্রামে
তাড়াহুড়ো করে পুলিশ কমিশন ও এনজিও সংক্রান্ত আইন পাস না করার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, তাড়াহুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাস করাতে চাইছেন। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন ও অন্যটি এনজিও সংক্রান্ত আইন।
পাবনার ঈশ্বরদীতে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পালটাপালটি বিবৃতি দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। দুটি দলেই এ সংঘর্ষকে তাদের ওপর অন্য দলের হামলা হিসেবে অভিহিত করেছে। দুই দলই প্রতিপক্ষ দলের সংসদ সদস্য প্রার্থীকে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলেছে।
আগামী ৭-১৩ ডিসেম্বর পর্যন্ত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বিএনপিই একমাত্র দল, যার বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেই সামর্থ্য এবং অভিজ্ঞতা নিয়ে আমরা জনগণের সামনে যাব। এবং তাদের সমর্থন নিয়ে দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি, সেই ভুল যাতে আমরা সংশোধন করতে পারি, তা নিয়ে জনগণের
রিজভী বলেন, একটি প্লট বরাদ্দ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড হয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আইন-আদালত স্বাধীনভাবে কাজ করছে। এখানে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপের সুযোগ নেই।
আয়োজকরা মনে করছেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এমন আলোচনা ভবিষ্যতে নীতিনির্ধারণ ও কূটনৈতিক সংযোগে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতি, লুটপাট করে অবৈধ সম্পদের মালিক বনে যাওয়ার পথ চিরতরে বন্ধ করতে না পারলে জনগণ কাউকে ক্ষমা করবে না। আওয়ামী শাসনামলকে মহাদুর্নীতিবাজ হাসিনা পরিবার ও তাদের অনুগত হাইব্রিড আওয়ামী লী
বহিষ্কারাদেশ প্রত্যাহার করা নেতারা হলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হাসান স্বপন (জি এস স্বপন), সদর মেট্রো থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া, গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন কাফ
রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় বস্তিবাসীর দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘বস্তিগুলোতে কয়েক হাজার দরিদ্র ও নিঃস্ব মানুষ বসবাস করে।’ তিনি ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলেন, ‘আমার বাসায় যে মহিলা রান্না করেন, তার বাড়িও একদম শেষ হয়ে গেছে।’