বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের দল অংশ নেবে। দলের বাকিরা হলেন— বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।
মাহফুজ তার পোস্টে লিখেছিল, ‘১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে। তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’
সোমবার (৪ আগস্ট) রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রাঙ্গণে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক সমাবেশ তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে যুবদলের নিহত ৭৮ পরিবারের সদস্যদের সম
হাসিনা সরকারের অত্যাচার, নির্যাতনে আমরা একটা দুঃসময় পার হয়ে এখানে এসেছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন ট্রানজিশন পিরিয়ডে আছি। যখন আমাদের গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ পেয়েছি, তখন সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো ঠিক করা। এগুলো করে
বিএনপি যে কোনো সময়ে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, আজকের সমাবেশে ছাত্রদল প্রমাণ করেছে গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহায় দেওয়া হবে না। ছাত্রদলকে যদি ছোট মনে করেন তাহলে আজকের সমাবেশ দেখে যান। এই ছাত্রদল স্বৈরাচার এরশাদ কে পতন করেছে।
তারেক রহমান বলেন, ‘তোমাদের নিজেদের মেধা-মননে, জ্ঞান-বিজ্ঞানে গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশকে গড়ে তুলতে হবে। সেই লক্ষে বিএনপি মানবিক রাজনীতি গড়ে তুলতে চায়। কর্মসংস্থানের রাজনীতি করতে চায়। নিরাপদ দেশের রাজনীতি করতে চায়।
ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে তাদের ‘বিষ দাঁত’ উপড়ে ফেলতে পারে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের শপথ নিতে হবে, আমরা কোনোদিনই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেবো না। আমরা কারও কাছে মাথা নত করবো না। আমরা আমাদের দেশকে নিজেরাই স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলবো।
সমাবেশে যোগ দিতে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। ইতোমধ্যে সমাবেশস্থলে কয়েক হাজার নেতা-কর্মী জড়ো হয়েছেন। জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করছে সংগঠনটি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী রবিবার শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এতে করে সমাবেশ ঘিরে যে কোনো ধরনের জনভোগান্তির জন্য ঢাকাবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ করেছে ছাত্র সংগঠনটি।
মেজর হাফিজ বলেন, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সাধারণ জনগণ এলাকায় নেতা হিসেবে তাকে চান যাকে তারা চেনেন, সব সময় পাশে পাবেন। কিন্তু শুধু মার্কা দিয়ে তাকে কিভাবে চিনতে পারবেন। পিআর পদ্ধতিতে দেখা যাবে, ভোলায় যে সংসদ সদস্য হবে, তারা বাড়ি কুড়িগ্রামে।
সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুধু সংসদের মাধ্যমেই সম্ভব- এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংবিধান সংশোধন করতে হলে সেটা সংসদেই করতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
দর কষাকষি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কহার কমিয়ে ২০ শতাংশ নির্ধারণকে ‘দেশের জন্য ভালো খবর’ বলে অবিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য অন্তবর্তী সরকারকে ধন্যবাদও জানান তিনি।
আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘ভয়ংকর একটা ফ্যাসিবাদ থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে, যখন আমরা তাদের রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারব। আওয়ামী ফ্যাসিস্টরা এ দেশকে ধ্বংস করেছে, তাদের প্রতি ঘৃণা তৈরি করুন। তারা যেন আর কোনোদিন ফিরে আসতে না পারে,
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, আপনারা জানেন, বিএনপির নেতৃত্বেই বিগত ১৬ বছর ধরে বিরোধী দলগুলো আন্দোলন চালিয়ে গেছে। সবচেয়ে বেশি শহীদ, বিচারবহির্ভূত হত্যা, মামলা-হামলার শিকার হয়েছে বিএনপি। সবাইকে সাথে নিয়ে বিএনপি এ লড়াই-সংগ্রাম চালিয়ে গেছে।